News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শ্রীনগরের সিআরপিএফ ছাউনিতে জঙ্গি হামলা বানচাল
Image

নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শ্রীনগরের সিআরপিএফ ছাউনিতে জঙ্গি হামলা বানচাল

শ্রীনগর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সুঞ্জওয়ানে জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শ্রীনগরের সিআরপিএফ ছাউনিতে বড় ধরণের জঙ্গি হামলা নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এড়ানো গেল। সোমবার সকালে শ্রীনগরে দুই সন্ত্রাসবাদী সিআরপিএফ ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। তখনই ছাউনির নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা দুই সন্ত্রাসবাদীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। চরম প্রতিরোধের মুখে পড়ে ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায় ওই দুই জঙ্গি।
সূত্রের দাবি, এদিন ভোর ৫টা নাগাদ দুই জঙ্গি একে ৪৭ এবং একটি ব্যাগ নিয়ে শ্রীনগরের কর্ণনগর অবস্থিত সিআরপিএফের ছাউনিতে ঢোকার চেষ্টা করে কিন্তু ছাউনির গেটের সামনে দায়িত্বে থাকা জওয়ানরা জঙ্গিদের দেখামাত্রই গুলি চালাতে থাকে। ঘটনাস্থল থেকে ফেরার হয়ে যায় জঙ্গিরা। পরে গোটা এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ওই দুই জঙ্গিকে ধরার জন্য শুরু হয় চিরুনি তল্লাশি। উল্লেখ্য, সুঞ্জওয়ানে জঙ্গি হামলার ঘটনায় ৫ জওয়ান শহিদ হয়েছে। নিহত হয়েছেন ১ নাগরিক। এছাড়াও ৬ জওয়ান আহত হয়েছে। পাশাপাশি এই হামলায় ৪ জন সন্ত্রাসবাদীকে খতম করা হয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top