News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা ছাউনিতে জঙ্গি হামলায় পাকিস্তানের কড়া সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী
Image

সেনা ছাউনিতে জঙ্গি হামলায় পাকিস্তানের কড়া সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী

শ্রীনগর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মুর সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং। এই বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় পাকিস্তানের কাপুরুষতার পরিচয় পাওয়া গেল। তারা ভারতের সঙ্গে মুখোমুখি লড়তে পারে না তাই পরোক্ষ ভাবে নিজেদের লোক পাঠিয়ে নিরীহ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। সেনা ছাউনি ভেতর অনেক পরিবারের আবাসন ছিল। গোটা এলাকাকে নিরাপদ রাখার জন্য সেনাবাহিনী পর্যপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সেনাপ্রধান বিপিন রাওয়াত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু সফর করবেন। এই ঘটনার পরে গোটা জম্মু এবং কাশ্মীর জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

উল্লেখ্য, শনিবার ভোর ৪টে৫৫মিনিট নাগাদ জম্মুর সুনজওয়ান সেনা ছাউনি হামলা চালায় একদল পাকিস্তান মদতপুষ্ট জৈশ-ই-মহম্মদ জঙ্গিরা। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জঙ্গিকে খতম করা গিয়েছে। শহিদ হয়েছেন এখনও পর্যন্ত ৫ জন জওয়ান এবং এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে সেনা ছাউনিতে লুকিয়ে থাকা জঙ্গিদের বের করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বিশেষ সূত্র থেকে পাওয়া খবর থেকে জানা যাচ্ছি জঙ্গি নেতা সইদ সালাউদ্দিন এবং মাসুদ আজার এই জঙ্গি হামলার ছক কষে ছিলেন। সেই প্রেক্ষিতেই জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রীর এই কথা বলেছেন বলে সূত্রের দাবি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top