News Flash

  • Home
  • Uncategorized
  • সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যহত, উদ্ধার একে ৪৭
Image

সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান অব্যহত, উদ্ধার একে ৪৭

জম্মু, ১১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মুর সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জন জঙ্গিকে খতম করা হয়েছে। শহিদ হয়েছেন সেনাবাহিনীর ২ জেসিও। প্রায় ২৭ ঘন্টা পেরিয়ে গেলেও সুঞ্জওয়ান সেনা ছাউনিতে এখনও জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা জওয়ানরা। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ওই সেনা ছাউনিতে। তাদের বিরুদ্ধেই অভিযানে নেমেছে সেনাবাহিনী।

উল্লেখ্য, শনিবার ভোর ৪টে ৫৫মিনিট নাগাদ জম্মু শহরের গান্ধীনগরের কাছে চেন্নি এলাকার সুঞ্জওয়ান সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। অবিরাম গুলি ও গ্রেনেড বর্ষণ করতে করতে সেনা ছাউনিতে ঢুকে পড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন এক সেনা হাবিলদার এবং তার মেয়ে। অন্যদিকে সূত্রের দাবি মৃত জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি এ কে ৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জৈশ-ই- মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠন এই জঙ্গি হামলা চালিয়েছে। শনিবার গভীর রাতেও সুঞ্জওয়ান সেনা ছাউনি থেকে গুলির আওয়াজ শোনা গিয়েছে।

সেনা ছাউনির ভেরত থেকে গুলির আওয়াজ এখনও শোনা যাচ্ছে। সংঘর্ষ এখনও চলছে। শনিবার জঙ্গি-সেনা সংঘর্ষের কারণে সুঞ্জওয়ান সেনা ছাউনির ৫০০ মিনিটের মধ্যে থাকা স্কুলগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওইদিন জঙ্গি হামলার বিষয়ে জম্মুর আইজিপি এস ডি সিং জামওয়াল জানিয়েছেন,  ৪টে৫৫মিনিট নাগাদ সন্দেহজনক গতিবিধির দেখে সতর্ক হয়ে যায় জওয়ানরা। সেনা বাঙ্কারকে লক্ষ্য করে গুলি করা হয়। পাল্টা জবাব দেওয়া দেয় জঙ্গিরা। কতজন সন্ত্রাসবাদী ছিল তা এখনও জানা যায়নি। সেনা আবাসনের ভেতরে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সংঘর্ষ চলছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top