News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া কান্ডের ছায়া লুধিয়ানাতে, তরুণীকে চলন্ত গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ
Image

নির্ভয়া কান্ডের ছায়া লুধিয়ানাতে, তরুণীকে চলন্ত গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ

চন্ডীগড়, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নির্ভয়া কান্ডের ছায়া এবার দেখা গেল পাঞ্জাবের লুধিয়ানাতে৷ সূত্রের খবর, পেশায় বিউটিশিয়ান এক তরুণীকে চলন্ত গাড়িতে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করে কিছু যুবক৷ অভিযুক্তরা মহিলার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে৷ গণধর্ষণের পর নির্যাতিতাকে অভিযুক্তরা জলন্ধরে বাইপাসের কাছে একটি নির্জন স্থানে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়৷ এই ঘটনায় পুলিশ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷
ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৬ ডি ধারা(গণধর্ষণ), ১২০ বি, পকসোর ধারা ৩ এবং ৪ এবং এসি/এসটি আইনের ধারা ৩-এর ভিত্তিততে জলন্ধরের বাসিন্দা বলবিন্গর সিং, কুলবিন্ত সিং ওরফে বাবা, লুধিয়ানার হরদীপ সিং এবং জস্সির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি বাবা-মা-এর অনুপস্থিতি অভিযুক্তরা তার বাড়িতে এসেছিল৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তদের সঙ্গে এক মহিলা ছিল যে জানায়, ব্রাইডাল মেক আপের জন্য বিউটিশিয়ানের প্রয়োজন৷ তারপরেই তাঁকে নিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয় অভিযোগকারিণী৷
নির্যাতিতা জানায়, জলন্ধর বাইপাস থেকে একটি হুইলচেয়ারে করে নিজের বন্ধুর বাড়িতে কোনরকমে পৌঁছয়৷ অভিযুক্তরা তাকে গাড়ি থেকে নামানোর আগে কাউকে কিছু না বলার হুমকি দেয়৷ অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top