News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের বিরুদ্ধে জনতার আদালতে বিজেপির চার্জশিট
Image

সিপিএমের বিরুদ্ধে জনতার আদালতে বিজেপির চার্জশিট

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ সিপিআইএম এর বিরুদ্ধে বিজেপি শুক্রবার জন-আদালতে চার্জশিট দাখিল করেছে৷ বাম জমানার বিভিন্ন হত্যাকাণ্ড এবং কেলেঙ্কারিতে বামফ্রন্ট সরকারে মন্ত্রী এবং শাসকদলের নেতাদের দোষঈ সাব্যস্ত করে এই চার্জশিট প্রকাশ্যে আনা হয়েছে৷

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিটটি প্রকাশ করেন৷ তিনি বলেন, রাজ্যের বামপ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং হ্যতার অনেক অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয় তথ্য লোপাটও করা হয়েছে৷ রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল সিপিআইএমকে এই সব বিষয়ে জনগণের সামনে জবাব দিতে হবে৷ ভোট গ্রহণের সময় এগিয়ে এসেছে৷ কিন্তু এতদিন শুধু কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাজ্য সরকার গুলির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও অন্যান্য নেতারা শুধু সমালোচনা করে আসছেন৷ কিন্তু এখন তাদের জবাব দিতে হবে রাজ্যের বামফ্রন্ট সরকার রাজ্যের জনগণের সঙ্গে কি করেছে৷

তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন, ত্রিপুরার মানুষের নিজস্ব বিষয়গুলির সঙ্গে যুক্ত৷ লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তারা সমালোচনা করতেই পারে৷ কিন্তু এখন রাজ্যের ইস্যু গুলিতে জবাব দিতে হবে৷ সে অনুযয়ী ভোটাররাই সিদ্ধান্ত নেবেন এই সরকারকে আর ক্ষমতায় টিকিয়ে রাখবেন কিনা৷  রাম মাধব জানিয়েছেন, সিপিআইএম আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই অস্ত্র সন্ন্যাস নিয়ে নিয়েছে৷ নির্বাচনী যুদ্ধ থেকে পলায়নের চেষ্টা করছে৷ পরাজয়ের আতঙ্কে এখন সন্ত্রাস সৃষ্টি করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top