News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ
Image

১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ এই দুই লোকসভা আসনের উপনির্বাচনে হবে আগামী ১১ মার্চ| উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৪ মার্চ| নির্বাচন কমিশন সূত্রের খবর, নির্বাচনী আচরণবিধি জারি হবে চলতি মাসের ১৩ তারিখ থেকে| উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ২০ ফেব্রুয়ারি| ২১ ফেব্রুয়ারি স্ক্রুটিনি হবে| প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হল ২৩ ফেব্রুয়ারি|
উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভের পর তিনি হন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে, ফুলপুর কেন্দ্রের সাংসদ কেশব প্রসাদ মৌর্য উপ-মুখ্যমন্ত্রী পদ পান৷ এই দু’জনেই উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হয়ে যাওয়ায় লোকসভা আসন দুটি খালি পড়ে যায়৷ যার ফলে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে৷ ১৯৯১ সাল থেকে বিজেপির দখলে গোরক্ষপুর আসনটি৷ অন্যদিকে, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় মোদী ম্যাজিকে ভর করে ফুলপুর কেন্দ্রটি বিজেপির দখলে যায়৷ এতদিন এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ বিজেপি আশাবাদী আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্র দুটিতে তারাই ক্ষমতা ধরে রাখতে চলেছে৷ শুধু ক্ষমতা ধরে রাখা নয়, গতবারের চেয়ে বেশি মার্জিন ভোটে তারা জিতবে৷
রাজনৈতিক মহলের মতে, আসন্ন উপনির্বাচনে যোগী আদিত্যনাথের পরীক্ষা হতে চলেছে। কারণ, তাঁর জনপ্রিয়তার পারদ কতটা রয়েছে, তা বোঝা যাবে এই উপনির্বাচনে। জোর জল্পনা, ফুলপুর আসন থেকে লড়তে পারেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী, যিনি গতবছর রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। যদিও, দলের তরফে এ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top