News Flash

  • Home
  • Uncategorized
  • শঙ্করাচার্যের ‘পত্তাভিশেকা’ রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করলেন নেপালের রাজা
Image

শঙ্করাচার্যের ‘পত্তাভিশেকা’ রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করলেন নেপালের রাজা

পুরী, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর স্মরণে আয়োজিত আধ্যাত্মিক অনুষ্ঠান ‘পত্তাভিশেকা’ রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করলেন নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব| শুক্রবার পুরীর গোবর্ধন মঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শঙ্করাচার্য এবং পুরীর রাজা গজপতি দিব্য সিং দেব| দু’দিন ব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে, সম্ভবত শনিবারও অনুষ্ঠানে যোগ দেবনে নেপালের রাজা| আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হিন্দু ধর্মাবলম্বী, বিশিষ্ট পণ্ডিত এবং গোটা দেশ থেকে আগত বহু মানুষজন|

আগামী ১১ ফেব্রুয়ারি, রবিবার পুরীর শ্রী জগন্নাথ মন্দির দর্শন করবেন নেপাল নরেশ| শতাব্দী প্রাচীন প্রথা অনুযায়ী, নেপালের রাজকীয় পরিবারের সদস্যরা পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষাধিকার পেয়ে থাকেন| এছাড়াও রত্না বেদে উঠতে পারেন তাঁরা| রবিবার মন্দিরে সিংহদ্বারে নেপালের রাজাকে স্বাগত জানাবেন পুরীর রাজা গজপতি দিব্য সিং দেব এবং শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রতিনিধিগণ| প্রসঙ্গত, রবিবার সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত মন্দিরের সিংহদ্বার জনসাধারাণের জন্য বন্ধ থাকবে|

 এই মুহূর্তে ৬ দিনের ওডিশা সফর কাটাচ্ছেন নেপালের রাজা বিক্রম শাহ দেব| গত ৭ ফেব্রুয়ারি তিনি ওডিশায় এসেছিলেন| বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি তিনি আন্তর্জাতিক গৌ সম্বর্ধনা মহোত্সব-এ যোগ দেন| শুক্রবার তিনি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির দর্শন করেন| ওডিশা সফর শেষে ১২ ফেব্রুয়ারি ফিরে যাবেন তিনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top