News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারক লোয়ার রহস্যমৃত্যু তদন্ত দাবি করে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন ১১৪ জন বিরোধী সাংসদ
Image

বিচারক লোয়ার রহস্যমৃত্যু তদন্ত দাবি করে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন ১১৪ জন বিরোধী সাংসদ

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বিচারক লোয়ার রহস্যমৃত্যুর তদন্ত দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হলেন ১১৪ জন বিরোধী সাংসদ। শুক্রবার রাহুল গান্ধীর নেতৃত্বে ১৫টি দলের ১১৪ জন সাংসদের একটি প্রতিনিধির দল এদিন রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা দেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে রাহুল বলেন, রাষ্ট্রপতি তাঁদের সদর্থক ইঙ্গিত দিয়েছেন। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ১৩টি রাজনৈতিক দলের সদস্যরা। এর মধ্যে কংগ্রেস, বামপন্থী দলগুলি ছাড়াও ছিল এনসিপি, রাজদ, ডিএমকে, আপ, সপা ও বসপা। স্মারকলিপিতে মোট ১১৪ জন সাংসদের স্বাক্ষর রয়েছে বলে জানানো হয়েছে। স্মারকলিপির বয়ান অনুসারে, `আইনের সর্বমান্যতা বজায় রাখতে আমাদের অনুরোধ আপনি (রাষ্ট্রপতি) ব্যাপারটিতে হস্তক্ষেপ করুন। লোকসভা এবং রাজ্যসভার বহু সাংসদই চান, ওই তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন হোক। কারণ তাঁরা চান কোনও স্বাধীন সংগঠন ঠিকভাবে ওই তদন্ত করে প্রকৃত সত্য প্রমাণ করুক। চার পাতার ওই স্মারকলিপিতে সাংসদরা উল্লেখ করেছেন, ওই মামলার সাম্প্রতিক ঘটনাবলিই দাবি করছে ঠিকভাবে তদন্তের। বিচারক লোয়ার দুই সহকারীও অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন। সিবিআই বা এনআইএ, কেউই মামলার বর্তমান ঘটনাবলি নিয়ে কাটাছেঁড়া করছে না। রাহুল বলেন, তাঁরা চান ওই তিনটি মৃত্যুরই তদন্ত হওয়া উচিত। প্রসঙ্গত, লোকসভা এবং রাজ্যসভার বহু সাংসদই চান, ওই তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন হোক। কারণ তাঁরা চান কোনও স্বাধীন সংগঠন ঠিকভাবে ওই তদন্ত করে প্রকৃত সত্য প্রমাণ করুক। চার পাতার ওই স্মারকলিপিতে সাংসদরা উল্লেখ করেছেন, ওই মামলার সাম্প্রতিক ঘটনাবলিই দাবি করছে ঠিকভাবে তদন্তের। বিচারক লোয়ার দুই সহকারীও অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন। সিবিআই বা এনআইএ, কেউই মামলার বর্তমান ঘটনাবলি নিয়ে কাটাছেঁড়া করছে না। রাহুল বলেন, তাঁরা চান ওই তিনটি মৃত্যুরই তদন্ত হওয়া উচিত। বিরোধী সাংসদদের দাবি, এই রহস্য উন্মোচনে আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠন অত্যন্ত দককারি। সিবিআই বা এনআইএ তদন্ত করে সঠিক তথ্য বার করতে পারবে না।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top