News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবী থেকে সরল আইপিএফটি, যৌথ বিবৃতি প্রকাশ
Image

তিপ্রাল্যান্ডের দাবী থেকে সরল আইপিএফটি, যৌথ বিবৃতি প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ বিজেপি এবং আইপিএফটির মধ্যে সমঝোতাপত্র বুধবার প্রকাশ্যে আনা হয়েছে৷

বুধবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপির নির্বাচন প্রভারী ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷

উভয় দলের সভাপতির স্বাক্ষরিত যৌথ ঘোষণাপত্রে উল্লেখ নেই পৃথক রাজ্যের৷ ত্রিপুরায় বিজেপি’র নির্বাচনী প্রাভারী তথা অসমের অর্থমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা বলেন, আর্থ-সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়নের বিষয়েই যৌথ ঘোষনাপত্র স্বাক্ষরিত হয়েছে৷ শুধু উপজাতিই নয়, এতে রয়েছে সাধারণ মানুষের নূ্যনতম চাহিদার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও৷ যা রাজ্য থেকে কার্যত অবলুপ্ত হয়ে গেছে বামশাসনে৷ বিজেপি -আইপিএফটি জোট ক্ষমতায় আসার পর যে ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে সেগুলির মধ্যে সিপিআইএম-এর অপশাসনে ক্ষতিগ্রস্ত পরিকাঠামো উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ তিনি বলেন, বিজেপি – আইপিফটি জোট ক্ষমতায় এলে ৫০ হাজার সরকারি চাকরি দেওয়া হবে৷ যদিও আরও ৪০ হাজার শূন্যপদ থেকে যাবে৷ সরকারি চাকরি ছাড়াও কর্মসংস্থানের অনেক পথ উন্মুক্ত হবে৷ নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে নতুন সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করবে৷ পৃথক রাজ্যের দাবি নিয়ে সিপিআইএম-এর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আইপিএফটির নিজের কর্মসূচি থাকতেই পারে৷ কিন্তু যৌথ ঘোষণাপত্রে এ ধরনের কোনও বিষয় নেই৷ যেমন বিজেপি-র কর্মসূচিতে জাতীয়স্তরের রামমন্দির তৈরি করা একটি বড় ইস্যু৷ কিন্তু এনডিএতে এমন অনেকেই রয়েছেন যাঁরা রামমন্দির তৈরির বিরোধী৷ উল্লেখ করা যেতে পারে, এই জোট নিয়ে শাসকদল ইতিমধ্যেই বিস্তর সমালোচনা শুরু করেছে এবং বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচারে নিয়ে এসেছে৷ বিষয়টিকে রাজ্যভাগের চক্রান্ত ও বলেছেন বাম নেতারা৷

বৈদ্যুতিক ভোটযন্ত্র (ইভিএম) এর কারচুপি হচ্ছে বলে সিপিআইএম-এর অভিযোগকে হাস্যকর এবং পরাজয়ের ভীতি বলে উল্লেখ করেছে বিজেপি৷ বিজেপির রাজ্য নির্বাচনী প্রভারী তথা অসমের অর্থমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, সিপিআইএমকে বিজেপি ভূত তাড়াচ্ছে৷ বিজেপির রাজ্য নির্বাচনী প্রভারী শর্মা বলেন, সিপিআইএম বুঝে গেছে, পরাজয় নিশ্চিত৷ জনগণের সামনে তুলে ধরার মতো কিছুই পাচ্ছে না তারা৷ পরাজয়ের কারণ খুঁজছে সিপিআইএম৷ কোনওভাবে নিজেদের জনসমক্ষে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছে পার্টি৷ বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় সিপিআইএম এর জামানত বাঁচানো কঠিন হয়ে পড়বে৷ তিনি বলেন, সিপিআইএম এর অভিযোগ ভিত্তিহীন৷ যে অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ভোটযন্ত্র নিয়ে অভিযোগ তুলেছে সিপিআইএম, সেই কেন্দ্রে বিজেপি’র কোনও প্রার্থীই নেই৷ জোটসঙ্গী আইপিএফটি প্রার্থী দিয়েছে ওখানে৷ বিজেপি-র পদ্মফুল চিহ্ণ-না থাকলে সেই চিহ্ণে ভোট দেওয়ার প্রশ্ণই উঠে না৷ সিপিআইএম ওখানে ভূত দেখেছে৷ তিনি আরও বলেন, তারপরেও নির্বাচন কমিশন স্বাভাবিক নিয়মেই সমস্ত ভোটযন্ত্র পরীক্ষা করে ভোটের কাজে সেগুলি ব্যবহারের জন্য দিয়ে থাকে৷ সেগুলিতে কোনও ধরনের সমস্যা থাকার কথা নয়৷ আবার ভোট পর্ব শুরুর আগেও এগুলি পরীক্ষা করা হয়৷ তিনি কটাক্ষ করে বলেন, এখন শেষের পালা৷ বিজেপি নিশ্চিত জয়ের পথে এগিয়ে চলছে৷ এখন চাইলে সিপিআইএম যে কাউকে সিইও করতে পারে৷ বর্তমান সিইও বদল করতে পারে৷ আবার সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর নিজেই সিইও হয়ে যেতে পারেন৷ তাতে বিজেপি’র কোনও আপত্তি থাকবে না৷ বিজেপি-র জয় সুনিশ্চিত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top