News Flash

  • Home
  • Uncategorized
  • মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির আশঙ্কার জেরে ব্যাঙ্ক রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
Image

মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির আশঙ্কার জেরে ব্যাঙ্ক রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বাই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রৈমাসিক প‌র্যালোচনার পর আর্থিক নীতিতে রদবদলের পথে হাঁটল না রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি ও আর্থিক ঘাটতির আশঙ্কার জেরে প্রত্যাশামতোই ব্যাঙ্ক রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার বৈঠকের পর নিয়ামক ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শীর্ষ ব্যাঙ্কের ৬ সদস্য-বিশিষ্ট অর্থবিষয়ক নীতি-নির্ধারক কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রেপো রেট ও রিভার্স রেপো রেট যথাক্রমে ৬ এবং ৫.৭৫ শতাংশেই বহাল থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, জিএসটি ব্যবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছে। ফলে ক্রমশ অর্থনৈতিক কা‌র্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। শীর্ষ ব্যাঙ্কের মতে, রাজ্যগুলিতে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া থেকে শুরু করে তেলের উচ্চ দাম, অন্তঃশুল্ক বৃদ্ধি এবং সর্বোপরি চলতি অর্থবর্ষের তুলনায় আসন্ন অর্থবর্ষে আর্থিক ঘাটতির পরিমাণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামীদিনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে বলে অনুমান।
অভিজ্ঞ মহলের মত, দেশের ‌যা আর্থিক পরিস্থিতি তাতে রিজার্ভ ব্যাঙ্ক ‌যে আর্থিক নীতিতে পরিবর্তন করবে না তা অনুমান করা গিয়েছিল। বিশেষ করে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও বাজেটের পর শেয়ার বাজারে ধসের মুখে নতুন করে কোনও আর্থিক অস্থিরতা তৈরি করতে চায়নি তারা।
আরবিআই জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিনিয়োগের মাত্রা কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে। হতে পারে, এর ফলে বেসরকারি বিনিয়োগ ও লগ্নিকারী সংস্থাগুলি পিছিয়ে যেতে পারে। সর্বোচ্চ ব্যাঙ্কের মতে, খাদ্যশস্যে ন্যূনতম মূল্য দেওয়ার যে কথা কেন্দ্র জানিয়েছে, তার প্রভাব মুদ্রাস্ফীতির ওপর কতটা পড়বে, তা এখনও ঠাহর করা সম্ভব নয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top