News Flash

  • Home
  • Uncategorized
  • ১১ দিনে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত
Image

১১ দিনে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বিক্ষোভ, বিরোধকে হেলায় হারিয়ে দিয়ে বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। বক্স অফিসে আয়ের নিরিখে ১০০ কোটি, ১৫০ কোটি টাকার গণ্ডি আগেই পেরিয়েছিল পদ্মাবত। এবার মুক্তি পাওয়ার মাত্র ১১ দিনের মাথায় ২০০ কোটি টাকা গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত। রবিবার পর্যন্ত সব মিলিয়ে ২১২ কোটি টাকা আয় করেছে পদ্মাবত। সূত্রের দাবি পদ্মাবতের জৌলুসের কাছে ফিকে হয়ে গিয়েছে অন্যান্য সিনেমা। প্রসঙ্গত প্রথম সপ্তাহে ১৬৬.৫০ কোটি আয় করেছিল পদ্মাবত এখনও দুই সপ্তাহপূর্ণ হয়নি। তার আগেই ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল পদ্মাবত।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, রাণা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। ১৫৪০ সালে সুফি কবি মালিক মহম্মদ জৈসি লেখা বই পদ্মাবতের উপর ভিত্তি করে সিনেমাটি বানিয়েছেন পরিচালক সঞ্চয়লীলা বনশালি। সিনেমাটিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা রণবীর সিংয়ের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পয়লা ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও গত ২৫ জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত। কর্নি সেনা বিরোধীতাকে উপেক্ষা করেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে পদ্মাবত।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top