News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থের নির্বাসন ইস্যুতে বিসিসিআইকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট
Image

বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থের নির্বাসন ইস্যুতে বিসিসিআইকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থের নির্বাসন ইস্যুতে বিসিসিআইকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীসন্থের ফাইল করা পিটিসনের জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চার সপ্তাহের মধ্যে চিঠি দিয়ে উত্তর জানাতে হবে৷
এর আগে কেরল হাইকোর্টের আজীবন নির্বাসনের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান শ্রীসন্থ৷ সোমবার সেই মামলারই শুনানি ছিল৷ ২০১৩ আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ সহ রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও অঙ্কিত চহ্বানকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ দোষী সাব্যস্ত হওয়ার পর এই তিন ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই৷
অতীতে দিল্লির বিশেষ আদালত শ্রীসন্থকে মুক্তি দিলেও বোর্ড রায় তা মানেনি৷ এ নিয়ে কেরল হাইকোর্টে আবেদেন করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার৷ এরপর আদালত শ্রীসন্থের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দেয় বিসিসিআইকে৷
কিন্তু কেরল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাল্টা আপিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ বিসিসিআইয়ের সেই আবেদনের পর সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে দক্ষিণী পেসার লিখেছিলেন, ‘বিসিসিআইয়ের কাছে আমি ভিক্ষা চাইছি না, শুধু ক্রিকেট কেরিয়ারটুকু ফিরিয়ে দেওয়ার আবেদন করেছি৷’ এখানে না-থেমে দু’টি বিশ্বকাপ জয়ী দলের ভারতীয় দলের সদস্য জানিয়েছিলেন, ‘বোর্ড কর্তারা তো আর ভগবানের উর্ধ্বে নয়৷ ঈশ্বর সহায় থাকলে ভারতের জার্সিতে ফের খেলার সুযোগ পাব৷ আইনের চোখে নির্দোষ প্রমাণিত হলেও জানি না কেন বোর্ড এখনও আমায় দোষী প্রমাণ করতে ব্যস্ত৷’
বিসিসিআইয়ের আপিলের ভিত্তিতে কেরল হাইকোর্ট শ্রীসন্থের নির্বাসনের সিদ্ধান্তকে বহাল রাখার সিদ্ধান্ত নেয়৷ এতে ক্ষোভ উগড়ে দিয়ে শ্রীসন্থ সেসময় হুমকির সুরে বলেন, ‘বিসিসিআই আমাকে ব্যান করছে, আইসিসি নয়৷ আমি ক্রিকেটে ফিরতে চাই৷ তাই প্রয়োজনে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলতে পারি৷’ পরে এই রায়েকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যান শ্রীসন্থ৷ অাদালত চার সপ্তাহের মধ্যে বোর্ডকে শ্রীসন্থের পিটিসনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top