News Flash

  • Home
  • Uncategorized
  • নজর কাড়া বড়দোয়ালী কেন্দ্রে চ্যালেঞ্জের মুখে আশিষ সাহা
Image

নজর কাড়া বড়দোয়ালী কেন্দ্রে চ্যালেঞ্জের মুখে আশিষ সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ১৮ এর নির্বাচন পাখীর চোখ বামফ্রন্ট ও বিজেপির৷ জাতীয় রাজনীতিতে ইমেজ

বিশ্বনাথ সাহা, ফরোয়ার্ড ব্লক (বাঁয়ে), রত্না দত্ত, কংগ্রেস (মাঝে), আশিষ কুমার সাহা, বিজেপি (ডানে)৷

রক্ষার লড়াই৷ কমিউনিস্টদের লালদূর্গ ত্রিপুরায় আড়াই দশকের ক্ষমতার মসনদ দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ পলিটব্যুরোর পুরো শক্তি নিয়ে বিজেপির উত্থান রুখে মাঠে নামলেও বেগ পোহাতে হচ্ছে৷ শহরের আসনগুলি বরাবর বিরোধীদের শক্তিশালী ঘাঁটি৷ গত ২০ বছর ধরে ৮ টাউন বড়দোয়ালী বিরোধী কংগ্রেস দলের দখলে৷ নতুন সমীকরণ তৎকালীন কংগ্রেস বিধায়ক বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ জমে উঠেছে এই কেন্দ্র রাজনৈতিক মহারণ৷ দু’বারের বিধায়ক আশিষ কুমার সাহা বিজেপি মনোনীত প্রার্থী৷ বামফ্রন্ট শরিক দল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বর্তমান আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি কেন্দ্র এবারের ট্রামকার্ড পুর পারিষদ রত্না দত্ত৷

১৩ এর নির্বাচনে প্রাপ্ত ভোটের নীরিখে কংগ্রেস ৭০৬০টি ভোটের ব্যবধানে জয়ী বিধায়ক আশিষ কুমার সাহা৷ তৎকালীন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী শ্যামল রায় ১৮০৫ শতাংশ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন৷ বিজেপি দল ৭০৬০ ভোটকে পঁুজি করে কেন্দ্রটি জয় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন৷ গত নির্বাচনে মোট ভোটারের মধ্যে ৩৭,৮৪৭ পুরুষ এবং মহিলা ভোটার ছিল ১৩,০০০৷ ২০১৩ এর ১৮ ফেব্রুয়ারী ভোট গণনায় কংগ্রেস প্রার্থী ২২,৪৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ ফরওয়ার্ড ব্লকের ১৫,৪১৪ ভোট পেয়ে বিজিত প্রার্থী ছিলেন শ্যামল রায়৷ এবারের নির্বাচনে ত্রিশঙ্কু লড়াইয়ে জয়ের আশায় বিজেপি ও বামফ্রন্ট৷

রাজনৈতিক টানাপোড়েনে ভোটের নয়া রসায়নে পরিবর্তনের শ্লোগান তুলে মাঠ কাঁপাচ্ছে বিজেপি৷ কংগ্রেস হারানো জমি উদ্ধার করতে রত্না দত্তের উপর ভরসা করছে ৫৬টি বুথ নিয়ে বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র৷

কংগ্রেস মনোনীত প্রার্থী রত্না দত্ত দাবি করেছেন সারা দেশের মধ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে৷ ১৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির দেওয়া সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘিত হয়েছে৷ বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থান, কালোধন ফেরানো, মুদ্রাস্ফীতি রোধ করতে ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ ত্রিপুরায় কংগ্রেস দলের স্বার্থান্বেষী নেতা এবং গরীবের শোষণের টাকায় আস্ফালন করছেন৷ তাঁর দাবি, জনগণ ভোটে নীরবে বিজেপিকে প্রত্যাখান করবেন৷

বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশ্বনাথ সাহা বাড়ি বাড়ি গিয়ে একবার বামেদের কেন্দ্রটিতে জনসেবার সুযোগের আবেদন জানাচ্ছেন ভোটারদের কাছে৷ তিনি অভিযোগ করেছেন, গত কুড়ি বছরে এলাকার বিধাায়ক কাজ না করে তিনবার দলবদল করেছেন৷ জনগণের ভোটে জয়ীী হয়ে মানুষের বিশ্বাস ভাঙছেন বারবার৷

অন্যদিকে, বিজেপির মনোনীত প্রার্থী তথা এলাকার বর্তমান বিধায়ক আশিষ কুমার সাহা ২৪ বছরের দুর্নীতি রুখতে পদ্মচিহ্ণে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটারদের দরবারে৷ দুর্নীতিমুক্ত রাজ্য গড়ে উন্নত ত্রিপুরা গড়তে বিজেপি প্রার্থীকে জয়ী করে ‘চল পাল্টাই’ শ্লোগান তুলেছেন তিনি৷ এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে বড়দোয়ালী কেন্দ্রে পদ্ম ফুল, সিংহের দখলে যাবে? চলছে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top