News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের দুর্বৃত্তরাই বিজেপিতে ভিড়েছেন, সতর্ক থাকুন ঃ মানিক সরকার
Image

কংগ্রেসের দুর্বৃত্তরাই বিজেপিতে ভিড়েছেন, সতর্ক থাকুন ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৪ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের দুর্বৃত্তরাই এখন বিজেপিতে ভিড়েছেন৷ ১৯৮৮ সালে যাঁদের

মনু টাউন হল সংলগ্ণ বাজারে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

ভয়াবহতা মানুষ আজও ভুলেনি, তাঁরাই এখন ক্ষমতা দখলে প্রতিদিন বামফ্রন্টের মুন্ডুপাত করছেন৷ রবিবার মনু বাজারে নির্বাচনী জনসভায় কংগ্রেসের দলত্যাগী বিজেপি নেতাদের এইভাবেই বিঁধেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সাথে তিনি যোগ করেন, আইপিএফটিকে সাথে নিয়ে বিজেপি রাজ্যভাগের চক্রান্তে লিপ্ত হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরাকে ইতিহাস থেকে মুছে দিতে চাইছে বিজেপি৷ তাতে, আইপিএফটি মদত দিচ্ছে বলে তোপ দাগেন মানিক সরকার৷

এদিন ধলাই জেলায় একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন মানিক সরকার৷ তাঁর বক্তব্য, কংগ্রেসের দুর্বৃত্তরাই এখন বিজেপিতে আশ্রয় নিয়েছেন৷ শত শত মায়ের বুক যাঁরা খালি করে দিয়েছিলেন, বোনদের সিঁদুর নিয়ে যারা খেলা করেছিলেন, তারাই এখন বিজেপিতে ভিড়েছেন৷ ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাজ্যের ভয়াবহ পরিস্থিতি মানুষ আজও ভুলতে পারেননি৷ তখন যারা চোখ রাঙিয়ে ছিলেন আজ তারাই বিজেপিতে যোগ দিয়ে ক্ষমতা দখলে প্রতিদিন  বামফ্রন্টের মুন্ডুপাত করে চলেছেন৷ মানিক সরকারের কথায়, সেই অভিজ্ঞতা মানুষকে সতর্ক থাকতে সহায়ক ভূমিকা নেবে৷ তিনি মনে করেন, সেই অভিজ্ঞতা থেকে মানুষের সঠিক সিদ্ধান্ত ভোট বাক্সে প্রতিফলিত হবে৷

এদিন তিনি বিজেপির পাশাপাশি আইপিএফটির বিরুদ্ধেও তোপ দাগেন৷ তিনি বলেন, রাজ্য ভাগের চক্রান্ত শুরু হয়েছে৷ তাতে, আরএসএস এর মদত পুষ্ট বিজেপি আইপিএফটিকে সাথে নিয়ে এই ঘৃণ্য খেলায় মেতে উঠেছে৷ মানিক সরকার বলেন, ১১ দিন জাতীয় সড়ক ও রেল অবরুদ্ধ ছিল৷ আইপিএফটি অবরোধ করেছিল৷ তাতে, বিজেপি মদত দিয়েছে৷ তাঁর কথায়, আইপিএফটি নেতাদের দিল্লি ডেকে নিয়ে মোটা অঙ্কের টাকা দিয়েছে বিজেপি৷ মানিক সরকারের মতে, ত্রিপুরাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে বিজেপি৷ আর তাতে আইপিএফটি সর্বোতভাবে মদত দিয়ে চলেছে৷ তাঁর কথায়, রাজ্য ভাগের পরিনাম জাতি উপজাতি উভয় অংশের মানুষকেই সমানভাবে ভোগ করতে হবে৷ তাতে, এই রাজ্যের জাতি উপজাতির মধ্যে যে ঐক্য রয়েছে তা ভেঙে যাবে৷ মানিক সরকারের বক্তব্য, মানুষের মধ্যে বিভাজনের বলিরেখা এঁকে দেওয়ার উদ্দেশ্যেই রাজ্যভাগের চক্রান্ত শুরু হয়েছে৷ তবে তিনি মনে করেন, রাজ্যবাসী এই চক্রান্ত প্রত্যাখ্যান করবেন৷

এদিন মানিক সরকার দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের বিভিন্ন দিক তুলে ধরে দাবি করেন, গরিব অংশের মানুষের স্বার্থে সর্বদাই বামফ্রন্ট সরকার নিবেদিত৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের তুলনা টেনে আনেন মানিক সরকার৷ তাঁর কথায়, বিজেপি ভোটে জেতার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, এর কোনটাই পূরণ করেনি৷ কেন্দ্রের ক্ষমতায় এসে বিজেপি বেমালুম ভুলে গেছে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি চাকুরী এবং বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে এনে গরিবের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে বন্টন করা হবে৷ এছাড়াও আরো অনেক প্রতিশ্রুতি ছিল, যা ক্ষমতায় এসেই ভুলে গেছে বিজেপি৷ অথচ, বামফ্রন্ট আজ অব্দি যত প্রতিশ্রুতি দিয়েছে সব পূরণ করেছে, দাবি করেন মানিক সরকার৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top