News Flash

  • Home
  • Uncategorized
  • পাক হামলায় ক্যাপ্টেন সহ শহীদ ৪ সেনা, উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
Image

পাক হামলায় ক্যাপ্টেন সহ শহীদ ৪ সেনা, উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

নয়াদিল্লি ও শ্রীনগর, ৫ ফেব্রুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণরেখায় ফের পাক গোলা| পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় জম্মু ও কাশ্মীরে ফের মৃত্যু ভারতীয় সেনাদের| পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন প্রসঙ্গে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির| পাকিস্তানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, ‘পাকিস্তানের এই হামলাকে আমরা কখনই ক্ষমা করব না| পাকিস্তানের মূর্খতা প্রমাণিত হবে এবং তাদের এই হামলার মূল্য চোকাতে হবে|’
পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘মিসাইলের সাহায্যে আমাদের জওয়ানদের উপর হামলা চালিয়েছে পাকিস্তান| আমার প্রশ্ন হল, আমাদের মিসাইল কি শুধুমাত্র প্রদর্শনীর জন্য?’ শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরও বলেছেন, ‘সংঘর্ষবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ ছেড়েই দিন, এটা সরাসরি যুদ্ধ| এই হামলার যথাযোগ্য জবাব ফিরিয়ে দিতেই হবে| যদি এই হামলার পাল্টা জবাব ফিরিয়ে না দেওয়া হয়, তবে গোটা বিশ্ব ভারতকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখবে|’
সেনাবাহিনী সূত্রের খবর, রবিবার বেলা সাড়ে তিনটে নাগাদ রাজৌরির ভীমবেড় গালি সেক্টরে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুটে আসে পাকিস্তানের দিক থেকে| পাল্টা জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনা| তবে দুঃসংবাদ হল, পাক গোলায় শহীদ হয়েছেন সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও তিন সেনা জওয়ান| নিহত সেনা জওয়ানরা হলেন, ক্যাপ্টেন কপিল কুণ্ডু, রাইফেলম্যান রাম অবতার, রাইফেলম্যান শুভম সিং এবং হাবালদার রোশন লাল| ভারতীয় সেনাবাহিনীর চারজন বীর জওয়ানের মৃতু্যতে শোকস্তব্ধ তাঁদের পরিবারের সদস্যরা| হাবালদার রোশন লাল-এর ছেলে অভিনন্দন জানিয়েছে, ‘দেশের জন্য আমার বাবা জীবন উত্সর্গ করেছেন, আমি সত্যিই গর্বিত|’
পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গোলাগুলি-হামলার কারণে সীমান্ত সংলগ্ন অন্তত ৮৪টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| রাজৌরির বাসিন্দা এক ছাত্রী জানিয়েছেন, ‘রবিবার রাতের হামলার কারণে স্কুল বন্ধ রয়েছে| স্কুল বন্ধ থাকার কারণে আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে|’ আরশাদ হুসেইন নামে রাজৌরির এক বাসিন্দা জানিয়েছেন, ‘রবিবার থেকে গুলি চলছে| লাগাতার ও আকস্মিক হামলার কারণে মানুষজন আতঙ্কিত| পাক গোলায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top