News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত এক দুষ্কৃতি
Image

উত্তরপ্রদেশে দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত এক দুষ্কৃতি

সীতাপুর(উত্তরপ্রদেশ), ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশে সীতাপুরে দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত এক দুষ্কৃতি। শনিবার রাতে উত্তরপ্রদেশে সীতাপুরে টহল দিচ্ছিল স্থানীয় থানার পুলিশ। সেই সময় মোটর বাইকে করে এসে তিন জনের এক দুষ্কৃতি দল টহলরত পুলিশের দিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষে আহত হন ১ জন দুষ্কৃতি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপর ২ দুষ্কৃতি। আহত দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। আহত ওই দুষ্কৃতিকে পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে ওই দুষ্কৃতির নাম রোহিত সিং। তার বিরুদ্ধে এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুন করার অভিযোগ রয়েছে। এর আগে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল ওই দুষ্কৃতিকে যে ধরে দিতে পারবে তাকে ১০০০০ টাকা দেওয়া হবে। অন্য দুই দুষ্কৃতিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকে সমাজবিরোধীদের দমনে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top