News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খোয়াই
Image

সিপিএম ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খোয়াই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ ভোটের দিন এগিয়ে আসতেই সিপিএম ও বিজেপি’র রাজনৈতিক সংঘর্ষ চরমে উঠেছে৷ খোয়াই বিধানসভার অর্ন্তগত বিজেপি’র ৯ নং বুথ অফিসে বৃহস্পতিবার গভীররাতে নাশকতা চালায় দুসৃকতীরা৷ খবর জানাজানি হতেই দলীয় কার্যকর্তারা ছুটে গিয়ে পাল্টা আক্রমণ হানেন সি পি এম কর্মীদের উপরে৷ মূহুর্তেই অগ্ণিগর্ভ হয়ে উঠে গোটা এলাকা৷ বিশাল পরিমানে আধা সামরিক বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বিজেপি’র অভিযোগে শাসক দলের সমর্থিত অভিজিৎ গোপকে আটক করেছে খোয়াই থানার পুলিশ৷ বিজেপি মনোনীত প্রার্থী অমিত রক্ষিত অভিযোগ করেছেন, সি পি এম ক্ষমতা হারানোর ভয়ে সংকীর্ণ রাজনীতিতে মেতেছে৷

জানা গিয়েছে, সন্ধ্যা থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে ছায়াযুদ্ধ চলছিল৷ দলীয় কার্যালয় থেকে যাওয়ার পথে উভয় দলীয় সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েছে৷ আধা সামরিক বাহিনীর দুয়ালাপের জন্য বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, বিরোধী দলের বুথ অফিসে ভাঙচুর, কর্মী নিগ্রহে প্রশাসনকে দলমতের উর্দ্ধে উঠে কাজ করার দাবী জানিয়েছেন অমিত রক্ষিত৷ তাঁর মতে, শাসক দল রাজনৈতিক হিংসা বন্ধ না করলে বিজেপি পাল্টা ব্যবস্থার জন্য প্রস্তুত রয়েছে৷ দুই দলের বচসা ঘিড়ে উত্তপ্ত খোয়াই রাজনৈতিক পরিস্থিতি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top