News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমন অভিযানে আবারও সাফল্য আফগানিস্তানে, খতম ৯ আইএস জঙ্গি
Image

জঙ্গি দমন অভিযানে আবারও সাফল্য আফগানিস্তানে, খতম ৯ আইএস জঙ্গি

কাবুল, ৩ ফেব্রুয়ারি (হি.স.): জঙ্গি দমন অভিযানে আবারও সাফল্য পেল আফগান নিরাপত্তা বাহিনী| পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল ৯ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| আফগান মিলিটারির তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘নাঙ্গারহার প্রদেশে হামজা অপারেশন চলছে| অভিযানে এখনও পর্যন্ত খতম হয়েছে ৯ আইএস জঙ্গি| বায়ুসেনার সহযোগিতায় অভিযান চলছে টাঙ্গি মামান্দ এবং ওয়াচ ঝাওয়ারা এলাকায়|’ আফগান মিলিটারির অভিযান প্রসঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি|
উল্লেখ্য, কিছুদিন আগে আফগানিস্তানে পৃথক জঙ্গি দমন অভিযানে খতম হয় তিন সন্ত্রাসবাদী| নিহত জঙ্গিরা ইসলামিক স্টেট (আইএস) এবং তালিবান জঙ্গি সংগঠনের সদস্য ছিল| আফগানিস্তানের আচিন জেলায় মার্কিন ড্রোন হামলায় খতম হয় দুই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| অন্যদিকে, আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় এক তালিবান সন্ত্রাসবাদী| প্রসঙ্গত, সম্প্রতি ইসলামিক স্টেট ও তালিবান হামলায় রক্তাক্ত হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল| কিছুদিন আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালিবান বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছিল ২২ জনের| তারপর গত ২৪ জানুয়ারি পূর্ব আফগানিস্তানে জালালাবাদ শহরে ‘সেভ দ্য চিলড্রেন’ স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা| ‘সেভ দ্য চিলড্রেন’ স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে আইএস হামলায় মৃত্যু হয়েছিল ৬ জনের| এরপর গত ২৭ জানুয়ারি কাবুলের চিকেন স্ট্রিটে বিস্ফোরক বোঝাই অ্যম্বুল্যান্স বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ১০৩ জনের| আহতের সংখ্যা শতাধিক| হামলার দায় স্বীকার করেছিল তালিবান জঙ্গি সংগঠন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top