News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে দেশি মদ খেয়ে মৃত্যু আদিবাসী সম্প্রদায়ের ২ ব্যক্তির, অসুস্থ ৩
Image

মধ্যপ্রদেশে দেশি মদ খেয়ে মৃত্যু আদিবাসী সম্প্রদায়ের ২ ব্যক্তির, অসুস্থ ৩

বারওয়ানি, ১ ফেব্রুয়ারি (হি.স.): দেশি মদ খেয়ে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় মৃত্যু হল দুই আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বুধবার দেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন আদিবাসী সম্প্রদায়ভুক্ত দুই ব্যক্তি। বুধবার দেশি মদ খেয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীনই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও এই ঘটনায় অসুস্থ হওয়া আরও তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় নিহতের পরিবারগুলিকে স্থানীয় প্রশাসন এবং রেডক্রসের তরফ থেকে ১০০০০ টাকা করে দেওয়া হবে এবং হাসপাতালে যাদের চিকিৎসা চলছে তাদের পরিবারগুলিকে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এই রকম ঘটনা যাতে আগামী দিনে ঘটতে না পারে সেই জন্য সতর্ক প্রশাসন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top