News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট বিভাজন আটকাতে কংগ্রেস নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত বিজেপির
Image

ভোট বিভাজন আটকাতে কংগ্রেস নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ ভোট বিভাজন আটকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি৷ তাই বাম বিরোধী সমমনোভাবাপন্ন রাজনৈতিক নেতাদের সাথে যোগযোগ শুরু করেছেন বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ৷ সূত্রের খবর, কংগ্রেস বিধায়ক তথা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী গোপাল রায়ের সাথে ভোট বিভাজন আটকানো নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ সূত্রের দাবি, গোপাল রায় সহ কংগ্রেসের অন্তত ষোলজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন৷ বিজেপি চাইছে বাম বিরোধী লড়াই দ্বিমুখী হোক৷ কিন্তু, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনী লড়াই বহুমুখী হচ্ছে৷ তাতে বাম বিরোধী ভোট মারাত্মকভাবে বিভাজিত হবে এই আশঙ্কায় ভুগছেন বিজেপি নেতৃবৃন্দ৷

সূত্রের খবর, বুধবার সকালে এবং রাতে দুই দফায় কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ড হিমন্তবিশ্ব শর্মা ও সুনীল দেওধর৷ পরিবর্তনের লক্ষ্যে ভোট বিভাজন আটকানো খুবই জরুরী তা গোপালবাবুকে বোঝানো হচ্ছে৷ তবে, বিজেপির আবেদনে এখনো সাড়া দেননি গোপলবাবু৷ সূত্রের দাবি,  বিজেপির ডাকে সাড়া দিতে দোটানায় পড়েছেন কংগ্রেসের এই বিধায়ক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top