News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিমানবন্দর থেকে ১৩ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল কাস্টমস আধিকারিকরা
Image

দিল্লি বিমানবন্দর থেকে ১৩ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল কাস্টমস আধিকারিকরা

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির কাছ থেকে ৫৮৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে কাস্টমস বিভাগের আধিকারিরা।

প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে ইতালির রাজধানী রোম থেকে এক ব্যক্তি বিমানে করে দিল্লি পৌঁছন। তার হাত ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৮৫ গ্রাম সোনা বাজেয়াপ্ত করে কাস্টমসের আধিকারিকরা। ভারতীয় মুদ্রায় এই সোনার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লিতে কার কাছে এই সোনা পাচার করার জন্য ওই ব্যক্তি নিয়ে যাচ্ছিল তাও খতিয়ে দেখছে প্রশাসন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top