News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে ট্রাক্টর-ট্রোলির সংঘর্ষে নিহত ৫, আহত ৭
Image

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে ট্রাক্টর-ট্রোলির সংঘর্ষে নিহত ৫, আহত ৭

শাজাহানপুর (উত্তরপ্রদেশ), ৩১ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের শাজানপুর ট্রাকের সঙ্গে ট্রাক্টর-ট্রোলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫। মঙ্গলবার জারিনপুর গ্রামের মিরজাপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে ৫ জনকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আহত হওয়া সাতজনের চিকিৎসা চলছে।

এই বিষয়ে জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর পি রাওয়াত বলেন, আমাদের সমস্ত সার্জেন এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত সাতজন হাসপাতালে ভর্তি রয়েছে।

এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনাটি জারিনপুর গ্রামের মিরজাপুরের কাছে ঘটেছে। একটি ট্রাক্টর-ট্রোলিতে করে একদল তীর্থযাত্রী ধাই ঘাট মেলায় যাচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজন মহিলা রয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে আহত এক ব্যক্তি নিজের বয়ানে জানিয়েছেন বিপরীত দিক থেকে অতি দ্রুত গতিতে একটি ট্রাক আসছিল। ট্রাকের সঙ্গে ট্রাক্টর-ট্রোলির সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে তীর্থযাত্রীরা ছিটকে রাস্তায় পরে যায়। এই বিষয়ে জেলা শাসক অমৃত ত্রিপাঠি জানিয়েছেন, দুর্ঘটনায় খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top