News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েবকাস্টিংয়ে নিয়োজিত বেসরকারী সংস্থার কর্মীদের জন্যও পোস্টাল ব্যালটের বন্দোবস্ত
Image

ওয়েবকাস্টিংয়ে নিয়োজিত বেসরকারী সংস্থার কর্মীদের জন্যও পোস্টাল ব্যালটের বন্দোবস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে নব সংযোজন কমিশনের৷ প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের জন্য বেসরকারী সংস্থার কর্মীদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন৷ আপাতত বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে৷ সোমবার একথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায়৷ তাঁর কথায়, সারা রাজ্যে অন্তত ৬০ থেকে ৬৫ শতাংশ বুথে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়াও যেখানে সরাসরি সম্প্রচার সম্ভব নয়, সেখানে ভিডিও রেকর্ডিংয়েরও ব্যবস্থা করা হয়েছে৷ এই কাজের বরাত দুটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে৷ তাদের অধীনে রাজ্যের কর্মীরাও এই কাজে নিয়োজিত থাকবেন৷ ফলে তাদের ভোট সুনিশ্চিত করার জন্য কমিশন বেসরকারি সংস্থার ঐ কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছে৷ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে৷ শ্রী রায় জানান, ওয়েবকাস্টিং এবং ভিডিও রেকর্ডিংএর মহড়া দেওয়া হবে আগামী ৫ ফেব্রুয়ারী৷ জেলা নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচন আধিকারিক এবং নির্বাচন কমিশন ভোটের দিন রাজ্যের সমস্ত বুথে নজরদারি চালাবেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top