News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে গাড়ি চুরি, চাঞ্চল্য
Image

আগরতলা শহরে গাড়ি চুরি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ নির্বাচনের মুখে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থার ছয়লাপকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে গাড়ি চুরি করল দুসৃকতিরা৷ পূর্ব থানার নাকের ডগায় লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে থেকে গাড়ি চুরি করে নিয়ে গিয়েছে দুসৃকতিরা৷ সোমবার সকালে গাড়ির মালিক দিলীপ সাহা গাড়ি চুরির মামলা করেছে পূর্ব থানায়৷ কালো রঙের টিআর-০১-টি-০৫৬৪ নম্বরের বুলেরো গাড়ি চুরি হয়েছে৷
প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে রাজধানী আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল গত কয়েকদিন আগে৷ কিন্তু, শীতের রাতে রাজধানী আগরতলা শহরে রাত দশটার পর কোন নিরাপত্তা রক্ষীকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনে নজরে আসছে না৷ শহরে প্রবেশ ও বের হবার নাকাগুলিতেও কোন পুলিশ কর্মী কিংবা নিরাপত্তা কর্মীকে নজরে আসে না৷ শুনশান হয়ে থাকে রাজপথ৷ পুলিশের রাত্রিকালীন টহল নিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷ বাইক চুরির ঘটনাতো প্রায়শই হচ্ছে৷ কিন্তু, গাড়ি চুরির ঘটনা রীতিমতো উদ্বেগের৷ এই ব্যাপারে পুলিশের রাত্রিকালীন টহল আরো জোরদার করার দাবী উঠেছে৷ পাশাপাশি নিরাপত্তা জোরদার করারও৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top