News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে দাঁড়াচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন
Image

বিশালগড়ে দাঁড়াচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ রাজনীতির ময়দান ছাড়েননি প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ৷ বিশালগড় বিধানসভা কেন্দ্রে দাঁড়াবেন তিনি৷ সম্ভবত, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন৷ এতদিন অনুমান করা হচ্ছিল, রাজনীতি থেকে অবসর নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কয়েকবারের কংগ্রেস বিধায়ক সমীর রঞ্জন বর্মণ৷ কিন্তু, এধরনের সম্ভাবনা সোমবার কার্য্যত উড়িয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা৷

বর্তমানে সমীর রঞ্জন বর্মণ কোন দলেই নেই৷ দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন তিনি৷ ১৯৭২ থেকে ২০১৩ পর্যন্ত কংগ্রেসের টিকিটেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ ১৯৭২, ১৯৮৮, ১৯৯৩, ১৯৯৮ এবং ২০০৩ বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হয়েছেন৷ কংগ্রেস জোট সরকারের আমলে ১৯ ফেব্রুয়ারাী ১৯৯২ থেকে ১০ মার্চ ১৯৯৩ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন৷ ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন৷ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদও তিনি দীর্ঘদিন সামলেছেন৷ তবে, ২০০৮ এবং ২০১৩ বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি৷

২০১৬ সালে রাজ্য বিধানসভার ছয় সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সমীর রঞ্জন বর্মণ আগরতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণমঞ্চে উপস্থিত হয়েছিলেন৷ এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে দলবিরোধী কর্যকলাপের অভিযোগ এনে সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাঁকে দল থেকে বহিস্কার করেছিল৷ এরপর অবশ্য তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেননি৷ পরবর্তী সময়ে সমীর রঞ্জন বর্মণের ছেলে সুদীপ রায় বর্মণ সহ ছয় বিধায়ক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ কিন্তু, তিনি এই দলবদল প্রক্রিয়ায় সম্পূর্ণ নিঃস্পৃহ ছিলেন৷ তাতেই ধারণা করা হয়েছিল, রাজনৈতিক জীবন থেকে অবসর নিয়েছেন সমীর রঞ্জন বর্মণ৷

কিন্তু, তিনি এবারও প্রার্থী হতে চলেছেন৷ সোমবার বিশালগড় আইএনটিইউসি অফিসের সামনে তাঁর অনুগামীরা জড়ো হয়ে সমীর রঞ্জন বর্মণের সমর্থনে মিছিল করার উদ্যোগ নেন৷ তবে বর্ষীয়ান নেতার অনুরোধে তাঁরা মিছিল করা থেকে বিরত থাকেন৷ কিন্তু, একটি সভা সেখানে অনুষ্ঠিত হয়েছে৷

ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বুধবার বিশালগড়ে মনোনয়নপত্র জমা দেবেন সমীর রঞ্জন বর্মণ৷ সম্ভবত নির্দল প্রার্থী হিসেবেই তিনি ঐ কেন্দ্রে লড়বেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top