News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের চাপে পড়ে নির্দেশিকা থেকে সংখ্যালঘু কথা বাদ দিতে বাধ্য হল কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার
Image

বিরোধীদের চাপে পড়ে নির্দেশিকা থেকে সংখ্যালঘু কথা বাদ দিতে বাধ্য হল কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার

বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের বিরোধী দল বিজেপির ক্রমাগত বিরোধীতার ফলে অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হল কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার। সম্প্রতি রাজ্য সরকারের এক নির্দেশিকায় ‘নিরীহ সংখ্যালঘু’ লেখা নিয়ে বিরোধীদের রোষের মুখে পড়তে হয়েছিল কংগ্রেসকে। অবশেষে নতুন এক সংশোধিত নির্দেশিকায় সেই লেখা মুছে ‘সমস্ত নিরীহ’ কথা লেখা হল। উল্লেখ্য, এই নির্দেশিকায় রাজ্য পুলিশকে বলা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত সমস্ত ‘নিরীহ সংখ্যালঘু’-এর নামে করা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। এর পরেই শুরু হয় বিরোধী দলগুলির বিক্ষোভ। পরে চাপে পড়ে সং শোধিত নির্দেশিকায় ‘সমস্ত নিরীহ’ কথা উল্লেখ করে প্রশাসন।
অন্যদিকে এই বিষয়টি নস্যৎ করে দিয়ে রাজ্যের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বলেন, এটি কোনও সার্কুলার বা নির্দেশিকা নয়। এটি একটি রিমাইন্ডার। বিজেপির পাল্টা সমালোচনা করে তিনি বলেন, বিজেপি ইংরেজি ঠিক করে বুঝতে পারে না। এটি কোনও সার্কুলার নয়। এটি একটি রিমাইন্ডার। সংখ্যালঘু নেতারা অভিযোগ করেছিল যে কিছু মিথ্যা মামলা সংখ্যালঘুদের বিরুদ্ধে করা হয়েছে। সেটি তুলে নেওয়ার জন্যই আইজির পক্ষ থেকে এসপিদের কাছে রিমাইন্ডার পাঠানো হয়।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তোষণের রাজনীতি করে যাচ্ছে কংগ্রেস। এর আগে টিপু সুলতানের জন্ম জয়ন্তী নিয়ে কংগ্রেসের সমালোচনায় মুখোর হয়েছিল বিজেপি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top