News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের একটি রসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে
Image

গুজরাটের একটি রসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে

আমেদাবাদ, ২৮ জানুয়ারি (হি.স.) গুজরাটে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুজরাটের ভালসাদ জেলার সাইটেক পেট্রোলিয়াম কোম্পানি নামে একটি কারখানায় শনিবার রাত ৮ টা নাগাদ আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। নিরাপত্তার কারণে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়। টানা ৮ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। কি কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দমকলের আধিকারিকরা। পাশাপাশি তারা জানায় অগ্নি নিয়ন্ত্রণ করার জন্য কোনও ব্যবস্থাই ওই কারখানায় ছিল না। তাই আগুন দ্রুত ছড়িয়ে পরে।
অন্যদিকে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। দমকলের তরফ থেকে জানানো হয় রাত ৮টা নাগাদ আগুন লাগার খবর তারা ফোনে পান। খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হন তারা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top