News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তপ্ত উপতক্যায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Image

উত্তপ্ত উপতক্যায় জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা

শ্রীনগর, ২৮ জানুয়ারি (হি.স.): ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীরে। শনিবার বিকেলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন দুই ব্যক্তি। এরই প্রতিবাদে রবিবার বনধের ডাক দেয় বিচ্ছিন্নতা সংগঠনগুলি। এদিন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্ফু জারি করা হয় প্রশাসনের তরফ থেকে। অপপ্রচার বন্ধ করতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এদিন রাজ্যের শ্রীনগরসহ একাধিক জায়গায় দোকান এবং বাণিজ্য কেন্দ্রগুলি বন্ধ থাকে। রাস্তায় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের ভারী বুটের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যায়নি। বারামুলা থেকে বানিহালগামী ট্রেন বাতিল করে দেওয়া হয়।
দক্ষিণ কাশ্মীরের পুলগাম, অনন্তনাগ, কুলগাম, সোপিয়ানে ইণ্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে রাজ্যের বাকি এলাকায় ইন্টারনেট পরিষেবার গতি ১২৮ কেবিপিএস কম করে দেওয়া হয় হয়েছে।
উল্লেখ্য, জাভেদ আহমেদ ভাট (২০), সুহেল জাভেদ লোন (২৪) নামে দুই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে শনিবার নিরাপত্তা বাহিনীর কনভয়কে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে একদল বিক্ষোভকারী। এমনকি নিরাপত্তা বাহিনীর হাত থেকে অস্ত্রও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তখনই আত্মরক্ষার জন্য গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলিতে ওই দুই ব্যক্তি নিহত হন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top