News Flash

  • Home
  • Uncategorized
  • অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন সুব্রাহ্মণ স্বামী
Image

অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন সুব্রাহ্মণ স্বামী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এবং বর্তমানে বিজেপি সাংসদ সুব্রাহ্মণ স্বামী। সমাজ সেবায় আরএসএসের সঙ্গে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তুলনা টেনে সুব্রাহ্মণ স্বামী বলেন, দীর্ঘদিন ধরেই কোনও রকম প্রত্যাশা ছাড়াই আরএসএস কর্মীরা সমাজ সেবায় নিয়োজিত। কিন্তু তারা আজও কোনও স্বীকৃতি পায়নি। কিন্তু অমর্ত্য সেন দেশের জন্য কি করেছে? সুব্রাহ্মণ স্বামী আরও বলেন অমর্ত্য সেন একজন বামপন্থী।
উল্লেখ্য, সম্প্রতি পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর পরেই কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় এবারের বেশির ভাগ পদ্ম সম্মান প্রাপকই আরএসএসের সদস্য। এই বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে রণদীপ সিং সুরজেনওয়ালা বলেন বিজেপি মতাদর্শ সম্প্রসারণ এবং দলের বৃদ্ধির জন্য যারা কাজ করে গিয়েছে তাদেরকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতেই এদিন সুব্রাহ্মণ স্বামী এই মন্তব্য করেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top