News Flash

  • Home
  • Uncategorized
  • মদের আসরে সংঘর্ষ, মৃত্যু এক যুবকের
Image

মদের আসরে সংঘর্ষ, মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ দুই মদমত্ত যুবকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে৷ তার নাম সাধন বিশ্বাস(৩৮)৷ মৃতের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে৷ অভিযুক্ত রামু দাসের বিরুদ্ধে মৃতের পরিবার আমতলি থানায় মামলা দায়ের করেছে৷ তবে, পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি৷

জানা গেছে, গত মঙ্গলবার রামু দাস ও সাধন বিশ্বাসের মধ্যে মদমত্ত অবস্থায় সংঘর্ষ বাধে৷ তাতে গুরুতর জখম হন সাধন বিশ্বাস৷ পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যান৷ তিনদিন জি বি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷ মৃতের পরিবার অভিযুক্ত রামু দাসের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করেছে৷ পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি৷ মৃতের পরিবার অভিযুক্ত রামু দাসের কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top