News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাগজিন উদ্ধার তেলিয়ামুড়ায়
Image

ম্যাগজিন উদ্ধার তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ সাত সকালে ম্যাগজিন উদ্ধার হয়েছে আসাম-আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া মহকুমার তুইসিন্দ্রাই বাজার এলাকায়৷ বৃহস্পতিবার সকালে স্থানীয় জনগণ জাতীয় সড়কের উপর ম্যাগজিন পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারীক তাপস দেবের নেতৃত্বে পুলিশ কর্মীরা ছুটে গিয়ে ম্যাগজিন উদ্ধার করেন৷ তাপস দেব জানিয়েছেন, ম্যাগজিন  একে-৪৭ রাইফেলের৷ টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ানের জওয়ানের রাইফেল থেকে ম্যাগজিনটি হারানো গিয়েছিল৷ পুলিশ তৎক্ষনাত টিএসআর জওয়ানকে তলব করেছে৷ জানা গেছে, তুইসিন্দ্রাই দিয়ে যাওয়ার পথে ম্যাগজিনটি হারানো গিয়েছিল৷ পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ ম্যাগজিন উদ্ধারের ঘটনায় গোটা মহকুমায় কৌতুহল বাড়ে জনমনে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top