News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট প্রচারে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন ৮ ফেব্রুয়ারী
Image

ভোট প্রচারে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন ৮ ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ আগামী ৮ ফেব্রুয়ারী বিজেপি’র নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি দুটো জনসভায় অংশ নেবেন৷

এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানান, নির্বাচনের প্রচারে রাজ্যে  প্রধানমন্ত্রী আসবেন সেই ঘোষণা আগেই দেওয়া হয়েছিল৷ এখন প্রধানমন্ত্রীর সফরসূচী চূড়ান্ত হয়েছে৷ প্রথম দফায় তিনি আগামী ৮  ফেব্রুয়ারী রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন৷ দুটো জনসভায় তিনি সম্বোধন করবেন৷ এখন পর্যন্ত একটি জনসভাস্থল চূড়ান্ত হয়েছে৷  কৈলাসহরে প্রধানমন্ত্রীর জনসভা হবে৷ দ্বিতীয়টি দক্ষিণ জেলায় হবে৷ তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি৷ বিপ্লববাবু জানান, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ জেলায় প্রধানমন্ত্রীর জনসভা স্থল চূড়ান্ত করা হবে৷

এদিকে, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে রাজ্যে প্রচারের জন্য আসবেন৷ আগরতলা সহ আরো একটি স্থানে সেদিন প্রধানমন্ত্রী জনসভায় সম্বোধন করবেন৷

এদিন বিপ্লববাবু আরো জানিয়েছেন, আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রচারে তারকাদের দীর্ঘ তালিকা তৈরি করা হয়েছে৷ তাঁর কথায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে রাজ্যের নির্বাচনী প্রচারে আসবেন৷ তাছাড়া তালিকায় রয়েছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্র মন্ত্রী কিরেণ রিজিজু, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী এবং বিজেপি নেতা মনোজ তিওয়ারী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top