News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দলকে ভোটে কোণঠাসা করার পথে হাটছেন সর্বশিক্ষার শিক্ষকরা
Image

শাসক দলকে ভোটে কোণঠাসা করার পথে হাটছেন সর্বশিক্ষার শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই সরাসরি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এস এস টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷  বুধবার আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক বাস্তব দেববর্মা অভিযোগ করেছেন, রাজ্য সরকার শিক্ষক ও কর্মচারীদের বেতন বৈষম্য পরিকল্পিতভাবে জিইয়ে রেখেছে৷ নিয়মিতকরণ নিয়ে ভোটের সময় যারা সমর্থন করবে তাদের পক্ষে সমর্থন জানানোর বার্তা দিয়েছেন সম্মেলনে শ্রী দেববর্মা৷

সর্বশিক্ষায় কর্মচারীদের নিয়মিতকরণের দাবীতে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে এসোয়িসেশন৷ ধর্না, বিক্ষোভ, আমরণ অনশন করে হতাশ হয়ে শাসক দলকে ভোটে কার্যতঃ কোণঠাসা করার পথে হাটছে এস এস এ’র শিক্ষকরা৷ তাঁর দাবী, কেন্দ্রের সরকার ইতিবাচক সাড়া দেওয়ায় ভোটে প্রদেশ বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত৷ শ্রমিক বিদ্বেষী সরকার পরিবর্তনে আখেড়ে দুঃখ ঘুচবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাস্তব দেববর্মা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top