News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়িটি বিধানসভা কেন্দ্রে ভূয়ো ভোটার, অভিযোগ নিষ্পত্তির আশ্বাস সিইও’র
Image

কুড়িটি বিধানসভা কেন্দ্রে ভূয়ো ভোটার, অভিযোগ নিষ্পত্তির আশ্বাস সিইও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ কুড়িটি বিধানসভা কেন্দ্রে ভূয়া ভোটার রয়েছে, এমন অভিযোগ জমা পড়েছে৷

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্ত৷ ছবি নিজস্ব৷

সেই অভিযোগগুলি সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারীকদের কাছে পাঠানো হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত অভিযোগের নিস্পত্তি করা হবে৷ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি৷

তাঁর কথায়, চূড়ান্ত ভোটার তালিকায় ভূয়ো ভোটার রয়েছে এমন নির্দিষ্ট নাম উল্লেখ করে অভিযোগ জমা পড়ছে৷ ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল হোক, সে মোতাবেক মনোনয়ন পত্র জমা নেওয়ার অন্তিম তারিখ পর্যন্ত নাম তোলা বা বাদ দেওয়ার প্রক্রিয়া চলবে৷ তিনি জানান, রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কুড়িটি বিধানসভা কেন্দ্রে ভূয়ো ভোটারের নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে৷ সেই সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারীকদের কাছে পাঠানো হয়েছে৷

তাঁর কথায়, সমস্ত অভিযোগের শুনানি হবে৷ তার আগে নোটিশ পাঠানোর পর সাত দিনের সময় দেওয়া হবে৷ চেষ্টা করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত অভিযোগের নিস্পত্তি করা হবে, জানান মুখ্য নির্বাচনী আধিকারীক৷ তাঁর বক্তব্য, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে৷

এদিন তিনি কত সংখ্যক ভূয়ো ভোটারের অভিযোগ জমা পড়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি৷ তবে, বিধানসভা ভিত্তিক সহস্রাধিক ভূয়ো ভোটারের অভিযোগ জমা পড়েছে বলে তিনি জানিয়েছেন৷ সাথে তিনি নিশ্চিত করেন, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে৷ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের পরিচয়পত্র তাঁরাও পরীক্ষা করে দেখবেন৷ ফলে, অবৈধ কোন ব্যক্তিই ভোট দিতে পারবেন না৷

এদিকে, নির্বাচনে লেনদেনের উপর নজরদারী চালানোর জন্য রাজ্য এবং জেলাস্তরে সমস্ত ব্যাঙ্কের আধিকারীকদের সাথে নির্বাচন দপ্তর আগামী ২৮ জানুয়ারী বৈঠক করবে৷ এবিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারীক জানিয়েছেন, নির্বাচনে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেনের উপর নজরদারী চালানো খুবই প্রয়োজন৷ কোন কোন ক্ষেত্রে সন্দেহজনক লেনদেনের খবর পাওয়া যায়, সেগুলির উপর একমাত্র ব্যাঙ্ক কর্তৃপক্ষ নজরদারী চালাতে পারবেন৷ তাই, জেলা এবং রাজ্য স্তরের সমস্ত ব্যাঙ্কের আধিকারীকদের সাথে এবিষয়ে বৈঠক করা হবে৷ তাঁদেরকে নজরদারী চালানোর বিষয়ে অবগত করানো হবে৷ সাথে তিনি যোগ করেন, প্রত্যেক প্রার্থীর আলাদা ব্যাঙ্ক একাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে৷

এদিকে, রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচনের জন্য বুধবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে৷ একই সঙ্গে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও৷ আগামী ৩১ জানুয়ারী দুপুর ৩টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে৷ তবে, প্রথম দি সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কোনও অংশ থেকেই কোনও মনোনয়নপত্র জমা পড়ার সংবাদ পাওয়া যায়নি৷ ১ ফেব্রুয়ারী মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে৷ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩ ফেব্রুয়ারী৷

এদিন মুখ্য নির্বাচনী আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই নির্বাচন তদারকী করার জন্য ১৯ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক, ২৫ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৮ জন পুলিশ পর্যবেক্ষক থাকবেন৷ নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই যথেষ্ট সংখ্যক আধা-সামরিক বাহিনী রাজ্যে এসে পৌছেছে৷ তবে, আলোচিত ৩০০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নির্বাচনে মোতায়েন করা হবে, সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় আধা সামরিক মোতায়েনের ক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সেক্ষেত্রে সংখ্যাটা কমবেশী হতেই পারে৷ তবে, সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে যা প্রয়োজন সে মোতাবেকই ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি৷ মুখ্য নির্বাচনী আধিকারীক আরো জানিয়েছেন, এই নির্বাচন উপলক্ষ্যে সবকটি জেলাতেই সোশ্যাল মিডিয়া সেল খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top