News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ চিকিত্সকদের প্রচেষ্টা, প্রয়াত পাক হামলায় জখম ভারতীয় সৈনিক
Image

ব্যর্থ চিকিত্সকদের প্রচেষ্টা, প্রয়াত পাক হামলায় জখম ভারতীয় সৈনিক

জম্মু, ২৪ জানুয়ারি (হি.স.): গত ২০ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণা ঘাঁটি সেক্টরে, সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি ছোঁড়ে পাকিস্তানি সেনাবাহিনী| পাক গোলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান নায়েক জগদীশ (৩৪)|আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সেনা হাসপাতালে| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় সৈনিক নায়েক জগদীশ (৩৪)|

শহিদ সেনা জওয়ান নায়েক জগদীশ-এর বাড়ি উত্তরাখণ্ডের চামোলি জেলায়| রেখে গেলেন স্ত্রী ঊষা দেবী এবং দুই সন্তানকে| উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ থেকে গত রবিবার পর্যন্ত পাক হামলায় মৃত্যু হয় মোট ১১ জনের| মৃতদের মধ্যে ৬ জন হলেন সাধারণ নাগরিক, তিন জন সেনা জওয়ান এবং দু’জন হলেন বিএসএফ আধিকারিক| এবার মৃত্যু হল কৃষ্ণা ঘাঁটিতে পাক গোলায় জখম সেনা জওয়ানের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top