News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় নিখোঁজ মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সাতদিন পর
Image

বিলোনীয়ায় নিখোঁজ মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সাতদিন পর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ অমরপুর থেকে উদয়পুর যাতায়াতের প্রধান সড়কের পাশে থাকছড়ার গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানার পুলিশ৷ নিহত মহিলার নাম দীপালি মুন্ডা৷ দীর্ঘ ৭ দিন যাবৎ নিখোঁজ থাকার পর গভীর জঙ্গলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই মহিলাকে৷ ঘটনার বিবরনে জানা যায় অমরপুর মুন্ডা কলোনির বাসীন্দা রমেশ মুন্ডার মেয়ে দিপালী মুন্ডার (১৮) বিয়ে হয় বিলোনীয়া মহকুমার ডিমাতলী এলাকায় বাসিন্দা মিলন মুন্ডার সাথে৷ গত পৌষ সংক্রান্তির আগের দিন স্বামী সহ বাপের বাড়ীতে বেড়াতে আসে দীপালী মুন্ডা৷ পৌষ সংক্রান্তির সকালে অর্থাৎ গত রবিবারে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যায় দিপালী তার পর থেকে চারিদিকে খোঁজাখোঁজি করে হলেও দিপালী মুন্ডার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন৷ যদিও এই ব্যাপারে থানায় কোনো মিসিং ডাইরি করা হয়নি অবশেষে সোমবার দুপুরে এক গাড়ীর চালক রাস্তার পাশে দাড়িয়ে পাকৃতিক কাজ করার সময় জঙ্গলের ভেতরে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমার পুলিশ আধিকারিক সৌভিক দের নেতৃত্বে বীরগঞ্জ থানার পুলিশ৷ প্রথম অবস্থায় মহিলাটির কোনো পরিচয় জানা যায়নি পরবর্তী সময় এলাকায় জানাজানি হতে দিপালী মুন্ডার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন৷ ঝুলন্ত মৃতদেহে পচন ধরেছে ধারণা করা হচ্ছে অনেকদিন আগেই দীপালীর মৃত্যু হয়েছে৷ তবে আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এই ব্যাপারে সঠিক ভাবে পুলিশি তদন্ত হলেই ঘটনার আসল রহস্য জানা যাবে৷ ঘটনায় এলাকায় সুখের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top