News Flash

  • Home
  • Uncategorized
  • ‘পদ্মাবত’ ছবি প্রদর্শনে প্রকাশ্যে ‘জহরব্রত’, হুমকি করনি সেনার, বিক্ষোভ
Image

‘পদ্মাবত’ ছবি প্রদর্শনে প্রকাশ্যে ‘জহরব্রত’, হুমকি করনি সেনার, বিক্ষোভ

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : সময় যত এগিয়ে আসছে ততই বিক্ষোভের অাগুন ছড়াচ্ছে৷ কোনও অবস্থাতেই ‘পদ্মাবত’ ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না৷ এমনই দাবি তুলে করনি সেনা নেমে পড়ল রাজপথে৷ পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে, ছবি মুক্তি পেলেই শতাধিক মহিলা রাজপুত গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হবেন৷

চিতোরের পরিস্থিতি আরও উত্তপ্ত৷ সেখানে রাস্তায় রাস্তায় নেমে পড়েছে করনি সেনা ও উগ্র ক্ষত্রিয় সংগঠনের কর্মীরা৷ এদিকে জানা যাচ্ছে, নিজেদের অবস্থানে অনড় করনি সেনা৷ সাংবাদিক বৈঠকে চরম প্রত্যাঘাতের হুমকি দিয়েছে তারা৷

গুরুগ্রাম, দিল্লি, লখনউ, গাজিয়াবাদ, ভোপাল, জয়পুর, আমেদাবাদ, গান্ধীনগর, মুম্বইয়ের বিভিন্ন এলাকায় মাল্টিপ্লেক্সের সামনে রাখা হয়েছে কড়া নিরাপত্তা৷ জানা গিয়েছে, ‘পদ্মাবত’ দেখানের প্রতিবাদে দিল্লি-জয়পুর সড়কে নেমে শুরু হয়েছে বিক্ষোভ৷ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি গাড়িতেও৷ উত্তেজিত করনি সেনার কর্মীরা রাতভর রাস্তা অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ ফলে অারও জটিল হচ্ছে পরিস্থিতি৷

বুধবার রাত থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে রাজস্থান ও গুজরাটের একাধিক এলাকা৷ আমেদাবাদের মেমনগরে ভাঙচুর করা হয়েছে একটি মল৷ অভিযোগ, প্রকাশ্যে উত্তেজিত করনি সেনাদের হামলায় বাধা দেয়নি গুজরাটের পুলিশ৷ মল ভাঙচুর করার সময় দূরে দাঁড়িয়েছিল তারা৷ পরে বিতর্ক ঢাকতে কিছুটা কড়া ভূমিকা নেয়৷ সবমিলে বিজেপি শাসিত রাজ্য গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে৷ তবে প্রশাসন এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ করনি সেনার হুমকি,আত্মাহুতি দিয়েই তাঁরা রানি পদ্মিনী (পদ্মাবতী)-এর সম্মান রক্ষা করা হবে৷ এতে অংশ নিতে রাজি হয়েছেন বহু মহিলা৷ ফলে উদ্বিগ্ন রাজস্থান সরকারও৷ সুপ্রিম কোর্টের নির্দেশে ছবি মুক্তির দিন ধার্য করার পর বলা হয় সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের৷

আগুনে পুড়ে মৃত্যুবরণ করা রাজস্থানী ক্ষত্রিয় তথা রাজপুত মহিলাদের মধ্যে একটি প্রাচীন প্রথা৷ কথিত আছে, আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে চিতোরের রানি পদ্মিনী জহরব্রত পালন করেছিলেন৷ সেই ঘটনার কারণেই তিনি দেবীতুল্য৷ রাজপুত সংগঠন কারনি সেনার দাবি, এই ছবি রানিকে অপমান করতেই বানানো হয়েছে৷ ছবিতে আলাউদ্দিন খিলজির সঙ্গে পদ্মিনীর প্রেমের সম্পর্ক দেখিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশলী৷ যদিও পরিচালক এই যুক্তি উড়িয়ে দিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top