News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে মোদী বিরোধী কনভেনশনে যোগ দিচ্ছে তৃণমূল
Image

দিল্লিতে মোদী বিরোধী কনভেনশনে যোগ দিচ্ছে তৃণমূল

কলকাতা,২৪ জানুয়ারি ( হি.স.) : যশোবন্ত সিনহার ডাকে ৩০শে জানুয়ারি দিল্লিতে মোদী বিরোধী কনভেনশনে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস । ফলে, দেশের মধ্যে মোদি বিরোধী অন্যতম মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে । এখন মোদী বিরোধিতায় যে কোনও উদ্যোগেই ডাক পড়ছে তৃণমূল কংগ্রেসের ।

বহুদিন ধরেই আর্থিক নীতি সহ একাধিক ইস্যুত মোদী বিরোধীতায় সরব যশবন্ত সিনহা । কনভেনশন ডেকে এবার মোদী বিরোধীদের একছাতার তলায় আনতে চাইছেন তিনি । তৃণমূল কংগ্রেস তাতে সামিল হওয়ায় সেই উদ্যোগ আরও গতি পাচ্ছে । নানা ইস্যুতে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর পাশে দাঁড়ানোর পর এবার কনভেনশনে যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের । কনভেনশনকে ব্যবহার করে জাতীয় স্তরে মোদী বিরোধীতায় বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হবে ৷ পরবর্তী লোকসভা নির্বাচনের কৌশল তৈরিও হবে এই কনভেনশনের উদ্দেশ্য ৷ এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তৃণমূল সুপ্রিমোর ৷ ফলে ৩০ জানুয়ারি দিল্লিতে যশবন্ত সিনহার মোদী বিরোধী কনভেনশনে যোগ দিয়ে ২০১৯ সালে জাতীয় রাজনীতিতে মোদী বিরোধীতায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম মুখ হতে চলেছেন বলে রাজনৈতিক মহলের ধারনা ৷

এর আগেও মুম্বইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবদের সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর । নোট বাতিল থেকে আর্থিক বৃদ্ধি – মোদী সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এতে ক্রমশ মোদী বিরোধী শক্তি হিসাবে বিশ্বাসযোগ্যতা পেয়েছেন তৃণমূল সুপ্রিমো । জাতীয় রাজনীতিতে মোদি বিরোধীতায় অন্যতম শক্তি হিসাবে উঠে আসার ক্ষেত্রে তাই এগিয়ে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজনৈতিক মহলের ধারনা, মঙ্গলবার শিবসেনা এন ডি এ ছাড়ার কথা ঘোষণা করায় বদলে যেতে পারে অনেক সমীকরণ । তা বুঝেই তৈরি থাকছে মোদী বিরোধীরা । তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এনডিএ-তে ছোট দলগুলি সম্মান পাচ্ছে না ৷ বিভিন্ন সংস্থা দিয়ে ছোট দলগুলিকে ভয় দেখানো হচ্ছে ৷ ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা ৷ দেখুন, ভবিষ্যতে একে একে সবাই বিজেপির সঙ্গ ছাড়বে’। কেন্দ্রে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তৃণমূল । তাই যশোবন্ত সিনহার এই প্রচেষ্ঠা জাতীয় রাজনীতিতে অন্য মাত্রা পাবে বলে অনেকেই মনে করছেন ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top