News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে রক্তাক্ত বেনগাজি, মৃত অন্তত ৩৩
Image

জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে রক্তাক্ত বেনগাজি, মৃত অন্তত ৩৩

বেনগাজি (লিবিয়া), ২৪ জানুয়ারি (হি.স.): জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে রক্তাক্ত হল লিবিয়ার বেনগাজি শহর| পৃথক গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ জন| আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন| সাধারণ নাগরিক ছাড়াও আহতদের মধ্যে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮.২০ মিনিট নাগাদ লিবিয়ার সেন্ট্রাল আল সলমানি জেলার বেনগাজি শহরে অবস্থিত একটি মসজিদের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ হয়| সেই সময় মসজিদে প্রার্থনা শেষে বহু মানুষ বাইরে বেরিয়ে আসছিলেন| গাড়ি বোমা বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্মী ও আধিকারিকরা| প্রথম বিস্ফোরণের ১০-১৫ মিনিটের ব্যবধানে পুনরায় গাড়ি বোমা বিস্ফোরণ হয়| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের উল্টো দিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা মার্সেডিজ গাড়িতে বিস্ফোরণ হয়| জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের| আহত হয়েছেন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন জওয়ান সহ কমপক্ষে ৫০ জন|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮.২০ মিনিট নাগাদ বেনগাজি শহরের পূর্বে অবস্থিত একটি মসজিদের বাইরে প্রথম গাড়ি বোমা বিস্ফোরণ হয়| সেই সময় মসজিদে সন্ধের প্রার্থনা শেষে বহু মানুষ বাইরে বেরিয়ে আসছিলেন, তখনই গাড়ি বোমা বিস্ফোরণ হয়| গাড়ি বোমা বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্য দফতরের কর্মী-আধিকারিকরা| প্রথম বিস্ফোরণের ১০-১৫ মিনিটের ব্যবধানে উল্টো দিকের রাস্তায় দাঁড় করিয়ে রাখা মার্সিডিজ গাড়িতে জোরালো বিস্ফোরণ হয়| দ্বিতীয় বিস্ফোরণটি ছিল আরও শক্তিশালী| জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের| বিস্ফোরণে মৃতদের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি সেনা ও নিরাপত্তা কর্মীরাও রয়েছেন| এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত মিশরের এক নাগরিকের মৃত্যু হয়েছে| প্রশাসন সূত্রের খবর, নিহত মিশরের নাগরিক মসজিদের উল্টো দিকে একটি সব্জির দোকানে কাজ করতেন| এখনও পর্যন্ত ভয়াবহ হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| এই হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top