News Flash

  • Home
  • Uncategorized
  • আসন রফা হচ্ছে না বিজেপি- আইপিএফটির ম্যারাথন বৈঠকেও
Image

আসন রফা হচ্ছে না বিজেপি- আইপিএফটির ম্যারাথন বৈঠকেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ আসন বন্টন নিয়ে জটিলতার অবসান হয়নি৷ তাই, আইপিএফটির সাথে জোট ঘোষণা দিতে পারেনি বিজেপি৷ পাশাপাশি, আইএনপিটি এবং এনসিটিকে নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি গেরুয়া শিবির৷ কারণ, তাদের সাথেও আসন বন্টনে মতানৈক্য দেখা দিয়েছে৷ ফলে, দুয়েক দিনের মধ্যে জোট নিয়ে ঘোষণা দেবে বিজেপি৷
রবিবার সন্ধ্যায় জোট জটিলতা নিরসনে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং ত্রিপুরার নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা৷ আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটির সাথে এদিন গভীর রাত পর্যন্ত বৈঠক করেছে বিজেপি৷ কিন্তু, চূড়ান্ত কোন সিদ্ধান্তে যেতে পারেনি কোন দলই৷ সূত্রের খবর, আসন বন্টন নিয়ে মূল সমস্যা দেখাদিয়েছে৷ দাবি অনুযায়ী জোট প্রত্যাশিদের আসন দিতে চাইছেনা বিজেপি৷ ফলে, জোটের ঘোষণা দেওয়াও সম্ভব হচ্ছেনা৷ সমস্ত কিছু ম্যানেজ করতে ড হিমন্তবিশ্ব শর্মা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ সূত্রের খবর, জোট প্রত্যাশিদের সাথে রফা না হওয়া পর্যন্ত প্রার্থী তালিকাও চূড়ান্ত করতে পারছেনা বিজেপি৷ ফলে, জোট জটিলতা আখেরে বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে প্রভাব ফেলছে মনে করছেন প্রদেশ নেতৃবৃন্দ৷
বিজেপি সূত্রে খবর, সোমবারের মধ্যেই সমস্তকিছু চূড়ান্ত করা হবে৷ সূত্রের দাবি, আইপিএফটি দশটি, আইএনপিটি ছয়টি এবং এনসিটি তিনটি আসন দাবি করেছে৷ কিন্তু, তাদের এই দাবি মানতে চাইছেনা বিজেপির প্রদেশ নেতৃবৃন্দ৷ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও প্রদেশ নেতৃত্বের সাথে একমত৷ তাই, জোট প্রত্যাশিদের সন্তুষ্ট করে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেই অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top