News Flash

  • Home
  • Uncategorized
  • জোট নিয়ে কংগ্রেসে টানাপোড়েন, আজ অন্তিম পর্যায়ে হচ্ছে বৈঠক
Image

জোট নিয়ে কংগ্রেসে টানাপোড়েন, আজ অন্তিম পর্যায়ে হচ্ছে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ নির্বাচনী জোট নিয়ে টানাপোড়েন চলছে৷ তাই, জোট না হলে ষাট আসনেই প্রার্থী দেবে কংগ্রেস৷ এমনটাই জানালেন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ সূত্র অনুসারে জানা গেছে, সোমবার জোটের প্রশ্ণে অন্তিম পর্যায়ের বৈঠক করবে কংগ্রেস৷
পাঁচ দলীয় মহাজোট গড়তে চাইছে কংগ্রেস৷ আইএনপিটি, এনসিটি, আইপিএফটি তিপ্রাহা এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে জোট গঠনে প্রক্রিয়াও শুরু করেছিলেন কংগ্রেস নেতৃত্ব৷ কিন্তু, আলোচনা অনেক দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎই জোট গঠনে সমস্যা দেখা দেয়৷ আইএনপিটি দুই নৌকায় পা দিয়ে এগিয়ে চলেছে৷ ফলে বিজয় রাঙ্খলের দলের প্রতি আস্থা রাখতে পারছেনা প্রদেশ কংগ্রেস৷ তাই, আগামীকাল জোট নিয়ে চূড়ান্ত বৈঠকে বসছে গোপাল বাবুরা৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুত কিশোর দেববর্মণ৷
জোট নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, চেষ্টা হচ্ছে বামফ্রন্ট এবং বিজেপির বিরুদ্ধে মহাজোট গঠন করে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য৷ কিন্তু, যদি জোট গঠন না হয় তাহলে কংগ্রেস ষাটটি বিধানসভা আসনেই প্রার্থী দেবে৷ সেই মোতাবেক প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়ে রয়েছে৷ তাতে, ধারনা করা হচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যে কংগ্রেসও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top