News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে পাক হামলা অব্যাহত, পুঞ্চে শহিদ ভারতীয় সেনা জওয়ান
Image

সীমান্তে পাক হামলা অব্যাহত, পুঞ্চে শহিদ ভারতীয় সেনা জওয়ান

জম্মু, ২১ জানুয়ারি (হি.স.): পাকিস্তানি হামলায় আবারও রক্ত ঝরল সীমান্তে| জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সংঘর্ষবিরতি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান| শহিদ সেনা জওয়ানের নাম হল, চন্দন কুমার রাই (২৫)| কালবিলম্ব না শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, রবিবার পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| মর্টার, ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গোলগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান চন্দন কুমার রাই (২৫)| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| হসাসপাতালেই প্রাণ হারান বীর সেনা জওয়ান চন্দন কুমার রাই|
সেনাবাহিনী সূত্রের খবর, শহিদ সেনা জওয়ান চন্দন কুমার রাই-এর বাড়ি উত্তর প্রদেশের চান্দৌলি জেলায়| রেখে গেলেন তাঁর বাবাকে| প্রসঙ্গত, পাকিস্তান হামলায় এই নিয়ে টানা চার দিন অশান্ত হল জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top