News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন : ধৃত কারখানার মালিক
Image

দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন : ধৃত কারখানার মালিক

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): আউটার দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের একটি বেসরকারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল ওই কারখানার মালিককে| ধৃতের নাম হল, মনোজ জৈন| দিল্লি পুলিশের তত্পরতায় গ্রেফতার করা হয়েছে ফ্যাক্টরির মালিক মনোজ জৈনকে| দিল্লি পুলিশের পিআরও দীপক পাঠক জানিয়েছেন, ‘শনিবারের দুর্ভাগ্যজনক ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে| ৩০৪, ২৮৫ এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ| গ্রেফতার করা হয়েছে ওই ফ্যাক্টরির মালিককে|’
শনিবার আউটার দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল| দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর জি সি মিশ্র জানান, শনিবার বিকেল চারটে নাগাদ প্রথমে সেক্টর ওয়ানের কার্পেট উত্পাদন ফ্যাক্টরি থেকে ফোন আসে| দ্বিতীয় ফোনকলটি আসে সেক্টর ফাইভের একটি গুদাম থেকে| সেখানে আতসবাজি মজুত করা ছিল| এরপর সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ তৃতীয় ফোনকলটি আসে সেক্টর ৩-এর একটি তেলের গুদাম থেকে| দমকল সূত্রের খবর, আগুনের সূত্রপাত হয় একটি বেসরকারি কারখানা থেকে| বাজির বারুদ ও প্লাস্টিকের মতো দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ১৭ জনের| এছাড়াও আহত হয়েছিলেন দু’জন|
এই ঘটনার তদন্তে নেমে শনিবার রাতেই আটক করা হয় আতসবাজি ফ্যাক্টরির মালিক মনোজ জৈনকে| দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| রোহিণী ডেপুটি কমিশনার অফ পুলিশ আর গুপ্তা জানিয়েছেন, শনিবার রাতে হেফাজতে নেওয়া হয় আতসবাজি ফ্যাক্টরির মালিক মনোজ জৈনকে| রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| পাশাপাশি নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top