News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়িটি বগি বোঝাই কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে
Image

কুড়িটি বগি বোঝাই কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী৷ জানা গেছে, আরও ২০টি বগি বোঝাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে একটি স্পেশাল ট্রেন আসছে ত্রিপুরায়৷ রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ২/১ দিনের মধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে ট্রেনটি চলে আসবে৷ শুক্রবার একটি স্পেশাল ট্রেনের ১৯টি বগিতে করে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী৷ এদিকে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কয়েক দফায় প্রায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে৷ আগামী ২৫ তারিখের মধ্যে প্রস্তাবিত ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসার কথা৷ ইতিমধ্যেই তাদের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্যে আগত কেন্দ্রীয় বাহিনী তাদের টহলদারিও শুরু করে দিয়েছে বিভিন্ন এলাকায়৷ উল্লেখ্য, বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে মোট ৩০০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top