News Flash

  • Home
  • Uncategorized
  • কাবুলের লাক্সারি হোটেলে বন্দুকবাজদের হামলা, দুই আততায়ী সহ নিহত ৭
Image

কাবুলের লাক্সারি হোটেলে বন্দুকবাজদের হামলা, দুই আততায়ী সহ নিহত ৭

কাবুল, ২১ জানুয়ারি (হি.স.): অজ্ঞাত পরিচয় চার বন্দুকবাজের হামলায় ভীত-সন্ত্রস্ত আফগানিস্তানের রাজধানী কাবুল| স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে কাবুলের একটি আন্তর্জাতিক বিলাসবহুল হোটেলে হামলা চালায় অজ্ঞাত পরিচয় চার বন্দুকবাজ| কাবুলের লাক্সারি হোটেলে বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জন নিরপরাধ মানুষের| আহত হয়েছেন অন্তত ৬ জন| এছাড়াও কমপক্ষে ১০০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে| পুলিশ সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই বন্দুকবাজ| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাত ন’টা নাগাদ চার বন্দুকবাজ রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড ও প্রচুর বিস্ফোরক নিয়ে হঠাত্ই কাবুলের আন্তর্জাতিক বিলাসবহুল হোটেলে ঢুকে পড়ে| কপাল জোরে হোটেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন হোটেলের ম্যানেজার আহমেদ হ্যারিস নায়াব| তিনি জানিয়েছেন, রান্নাঘর থেকে হোটেলে প্রবেশ করে চার বন্দুকবাজ| হোটেলে প্রবেশ করা মাত্রই কয়েকজন হোটেল কর্মী এবং অতিথিদের পণবন্দি করে আততায়ীরা| এরপর হামলাকারীরা হোটেলটির রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়| কিছুক্ষণের মধ্যেই গোটা হোটেলটি চারিদিক থেকে ঘিরে ফেলে আফগান নিরাপত্তা বাহিনী|
ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি (এনডিএস)-র এক আধিকারিক জানিয়েছে, অতিথিদের লক্ষ্য করে বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালালে প্রাণ হারান পাঁচ জন নিরপরাধ মানুষ| প্রশাসনের দাবি, এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন| যদিও বেসরকারি সূত্রের খবর, আহতের সংখ্যা বহু| আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিশ জানিয়েছেন, ‘ইন্টানকন্টিনেন্টাল হোটেলের পাঁচ তলা আততায়ী মুক্ত করা হয়েছে| একশোরও বেশি অতিথি এবং হোটেল কর্মীদের উদ্ধার করা সম্ভব হয়েছে| খতম হয়েছে দুই বন্দুকবাজ| মৃত্যু হয়েছে পাঁচ জনের এবং আহতের সংখ্যা ৬|’
এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে, আফগানিস্তানের রাজধানীতে সাম্প্রতিক সব হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট| আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের ধারণা, এই হামলার নেপথ্যে ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থাকতে পারে| বিদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় কাবুলে অবস্থিত এই ইন্টারকন্টিনেন্টাল হোটেল| এর আগে ২০১১ সালে তালিবানি হামলায় রক্তাক্ত হয় কাবুলের এই লাক্সারি হোটেল| ২০১১ সালে তালিবানি হামলায় মৃত্যু হয়েছিল ২১ জনের, তাঁদের মধ্যে ১০ জন ছিলেন সাধারণ নাগরিক|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top