News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনের সুপারিশ মেনে ২০ জন আপ বিধায়কের পদ বাতিল করলেন রাষ্ট্রপতি
Image

নির্বাচন কমিশনের সুপারিশ মেনে ২০ জন আপ বিধায়কের পদ বাতিল করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): লাভজনক পদে থাকার অপরাধে দিল্লি বিধানসভার ২০ জন আম আদমির পার্টির বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। সেই সুপারিশে রবিবার নিজের সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিন রামনাথ কোবিন্দ বলেন, নির্বাচন কমিশনের মতামত কে বিবেচনা করে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাবলে দিল্লি বিধানসভার ২০ জন বিধায়কের পদ বাতিলের সিদ্ধান্ত নিলাম। এর আগে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোধিয়া অভিযোগ করেন যে নির্বাচন কমিশন তাদের কে আত্মপক্ষ সমর্থনের কোনও অবকাশ দেয়নি।

প্রসঙ্গত,২০১৫ সালে প্রশান্ত পটেল নামে এক আইনজীবী রাষ্ট্রপতির কার্য্যালয়ে লিখিত অভিযোগে আপ বিধায়কদের সংসদীয় সচিব পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন, যা থেকে ‘লাভজনক পদ’ বিতর্কের সূত্রপাত হয়। অরবিন্দ কেজরীবাল ২০১৫-র মার্চে ওই বিধায়কদের সংসদীয় সচিব পদে নিয়োগ করেন। ওই পদ লাভজনক পদের আওতার বাইরে রাখার উদ্দেশ্যে জুন মাসে ১৯৯৭ সালের দিল্লি মেম্বার্স অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি (রিমুভাল অব ডিসকোয়ালিফিকেশন) আইনেও সংশোধন করে তাঁর সরকার। আপ যুক্তি দেখায়, পদটি লাভজনক নয় কারণ এ থেকে কোনও আর্থিক প্রাপ্তি হয় না। তবে আপের উদ্যোগ ধাক্কা খায় যখন ২০১৬-য় তত্কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জুন মাসে আইনে তাদের আনা প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি দিতে অস্বীকার করেন। পাশাপাশি দিল্লি হাইকোর্টও বিধায়কদের সংসদীয় পদে নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দেয়। ওই আইনজীবীর আবেদনকে অস্ত্র করে কংগ্রেস ২১ আপ বিধায়কের সদস্যপদ খারিজ চেয়ে ২০১৬-য় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। যদিও রাজৌরি গার্ডেনের আপ বিধায়ক জার্নেইল সিংহ গত বছর ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা ভোটে প্রার্থী হবেন বলে ওই পদে ইস্তফা দেন। ফলে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়। এই অবস্থায় গত শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে ২০ জন আপ বিধায়কের পদ খারিজের জন্য সুপারিশ জানানো হয়। এদিন সেই সুপারিশেই শীলমোহর দিলেন রাষ্ট্রপতি |

এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি জারি করে বলা হয়, ‘‘নির্বাচন কমিশন বিষয়টি অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠায় ৷ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করার পর আমি রামনাথ কোবিন্দ ভারতের রাষ্ট্রপতির পদাধিকার বলে দিল্লি বিধানসভার ২০ জন আপ বিধায়কের পদ বাতিলের সিদ্ধান্ত নিলাম৷’’

৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি দলের ছিল ৬৬ জন বিধায়ক। ২০ জন বিধায়কের পদ খারিজ হয়ে যাওয়ার পরে তা কমে দাঁড়াল ৪৬। সরকার ধরে রাখার জন্য দরকার ৩৫। ফলে এর ফলে ক্ষমতাচ্যূত হচ্ছেন না আম আদমি পার্টি। তবে ২০ জন বিধায়কের পদ খারিজের ঘটনায়কে আম আদমি দলের পক্ষ থেকে অসাংবিধানিক, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’ আখ্যা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিয়ম হচ্ছে জনপ্রতিনিধিরা এমন কোনও সরকারি পদে থাকতে পারবেন না, যাতে নানা সুযোগসুবিধা বা ক্ষমতা মেলে। পদ খোয়ানো আপ বিধায়করা এতদিন পর্যন্ত সংসদীয় সচিব পদে নিযুক্ত হয়েছিলেন। এর ফলেই তারা লাভজনক পদ আওতায় পড়ে গিয়ে ছিলেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top