News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও উত্তরবঙ্গ, কম্পাঙ্ক ৫.২
Image

সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও উত্তরবঙ্গ, কম্পাঙ্ক ৫.২

গুয়াহাটি ও কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): আবারও ভূকম্পন অসম ও বাংলায়| সাত সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ এবং অসমের বিস্তীর্ণ অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২| শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের কোকরাঝার| ঠিক একই সময়ে ভূকম্পনের টের পাওয়া যায় বাংলার উত্তরবঙ্গে| সাত সকালে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে| প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল ভূকম্পন| ভূমিকম্পের তীব্রতা শক্তিশালী না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শনিবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় অসমের কোকরাঝারে| প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন অসম ও উত্তরবঙ্গের বাসিন্দারা| ৫.২ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল নিম্ন অসমের কোকরাঝার| উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের মানুষজন প্রায় ৫ সেকেন্ড ধরে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপেছেন| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top