News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন ডেপুটি নির্বাচন কমিশনার
Image

রাজ্যে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখছেন ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ শুক্রবার তিনি ধর্মনগর এবং আমবাসায় দুই জেলার নির্বাচন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করেছেন৷ ধলাই এবং উত্তর জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়েছেন৷ সহকারি নির্বাচন আধিকারিক তাপস রায় জানিয়েছেন, গতকাল থেকেই ডেপুটি নির্বাচন কমিশনার রাজ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করছেন৷ আজ তিনি ধলাই এবং উত্তর জেলা সফর করেছেন৷ আগামীকাল তিনি আগরতলায় মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠক করবেন৷

এদিকে শ্রী রায় আরো জানিয়েছেন, নির্বাচন কমিশনের অডিট টিম রাজ্যের ভোটার তালিকা খতিয়ে দেখছে৷ ইতিপূর্বে কমিশনের দুই আধিকারিক খোয়াই জেলায় ভোটার তালিকা খতিয়ে দেখেছেন৷ বাকি জেলাগুলিতেও ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ চলছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top