News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতি লোয়ার মৃত্যুর মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে
Image

বিচারপতি লোয়ার মৃত্যুর মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : এবার সুপ্রিম কোর্টের চার বিচারপতির বিদ্রোহের জেরে সোমবার বিচারপতি বি এইচ লোয়ার মৃত্যুর মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। সম্প্রতি সুপ্রিম কোর্টের চার বিচারপতি সাংবাদিক বৈঠক করে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলি নিয়ে সরব হয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বিচারপতি বি এইচ লোয়ার মৃত্যুর মামলা। তাঁদের অভিযোগ ছিল, এই মামলার শুনানি ঠিকমত হচ্ছে না। এই সাংবাদিক বৈঠকের জেরেই নড়েচড়ে বসেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি এই মামলাটির শুনানি ‘উপযুক্ত বেঞ্চে’ হওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন। শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রধান বিচারপতি, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে।
এর আগে বিচারপতি লোয়ার মৃত্যু সংক্রান্ত মামলাটির শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের দশম সবচেয়ে সিনিয়র বিচারপতি অরুণ মিশ্র ও অপর এক বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চে। এটা নিয়েই আপত্তি জানান ওই চার বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিচারপতি মিশ্র। তিনি ভেঙে পড়ে বলেন, তাঁর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাঁকে অযথা নিশানা করা হচ্ছে। বিচারপতি জে চেলামেশ্বর অবশ্য বলেন, বিচারপতি মিশ্রকে নিশানা করা হচ্ছে না। তবে শেষপর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চেই সরে গেল এই মামলা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top