News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট ও বিজেপির বিরুদ্ধে নির্বাচনে পাঁচ দলীয় মহাজোট গড়তে চলেছে কংগ্রেস
Image

বামফ্রন্ট ও বিজেপির বিরুদ্ধে নির্বাচনে পাঁচ দলীয় মহাজোট গড়তে চলেছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ সলতে পাকানো হয়ে গিয়েছে৷ বামফ্রন্ট এবং বিজেপির বিরুদ্ধে নির্বাচনে পাঁচ

বিধায়ক গোপাল রায়ের বাড়িতে পাঁচদলীয় জোট গঠনের বৈঠক৷ ছবি নিজস্ব৷

দলীয় মহাজোট গড়তে চলেছে কংগ্রেস৷ আইএনপিটি, এনসিটি, আইপিএফটি তিপ্রাহা এবং তৃণমূল কংগ্রেসকে সাথে নিয়ে শতবর্ষ প্রাচীন কংগ্রেস নির্বাচনে বামফ্রন্ট ও বিজেপিকে কড়া টক্কর দিতে ময়দানে নামছে৷ বৃহস্পতিবারই এর সূচনা করেছিলেন কংগ্রেসের পূর্বোত্তরে দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন বোরা৷ শুক্রবার তা আরো কয়েক ধাপ এগিয়েছে৷ শনিবার ফের বৈঠক হবে পাঁচ দলীয় মহাজোট গঠনের বিষয়ে৷

এদিন কংগ্রেস পরিষদীয় দলনেতা গোপাল রায়ের বাসভবনে চারদলীয় জোট গঠনের বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সব্যসাচী দত্ত উপস্থিত ছিলেন৷ তাছাড়া ছিলেন আইএনপিটির বিজয় রাঙ্খল ও জগদ্বীশ দেববর্মা, আইপিএফটি তিপ্রাহার রাজেশ্বর দেববর্মা এবং এনসিটির অনিমেষ দেববর্মা৷ ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা বাবুলাল সিংহ৷

সূত্রের খবর, পাঁচ দলীয় জোট গঠনের পাশাপাশি আসন বন্টন নিয়েও এদিন প্রাথমিক আলোচনা হয়েছে৷ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস আইএনপিটি এবং এনসিটির সাথে জোট গঠনের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে৷ আজ এনসিটির অনিমেষ দেববর্মা বিজেপি সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন৷ ফলে, কংগ্রেসের সাথে এদিনের বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

এদিন কংগ্রেস পরিষদীয় দলনেতার বাসভবনে পাঁচ দলীয় মহাজোট গঠনে প্রায় সাড়ে চার ঘন্টা বৈঠক হয়েছে৷ সূত্রের খবর, এআইসিসি’র সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির অনুমতি ক্রমেই জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ সূত্রের দাবি, নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি রাজ্যে আসবেন৷

এই বৈঠকে স্থির হয়েছে আগামী ২৩ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে পাঁচ দলীয় মহাজোটের ঘোষণা দেওয়া হবে৷ এরই মাঝে আসন বন্টনও চূড়ান্ত করা হবে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে কংগ্রেস ৪০টি আসন নিজেদের কাছে রাখতে চাইছে বলে প্রস্তাব দিয়েছে৷ বাকি আসনগুলির মধ্যে তিন উপজাতিভিত্তিক আঞ্চলিক দলকে ১৫টি আসন এবং তৃণমূল কংগ্রেসকে ৫টি আসন দেওয়ার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে৷ তবে, উপজাতি আসনগুলিতে শক্তিশালি কেন্দ্রে আইএনপিটি, এনসিটি এবং আইপিএফটি তিপ্রাহা নিজেদের মূল্যায়নের ভিত্তিতে বন্টন করবে৷

এদিনের বৈঠকে পাঁচ দলীয় জোটের নির্বাচনী ইস্তেহার নিয়ে আলোচনা হয়েছে৷ নির্বাচনী ইস্তেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে চিটফান্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারিদের আমানত ফিরিয়ে দেওয়া, এডিসিকে সরাসরি অর্থ প্রদানের ব্যবস্থা করা, বেকার ভাতা, কৃষি ঋণ মুকুব এই সমস্ত বিষয়গুলি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top